News Flash

  • Home
  • Uncategorized
  • আজ সমাপ্ত হচ্ছে অ্যাডহক শিক্ষকদের চাকরির মেয়াদ, আশার বাণী শিক্ষামন্ত্রীর
Image

আজ সমাপ্ত হচ্ছে অ্যাডহক শিক্ষকদের চাকরির মেয়াদ, আশার বাণী শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ ত্রিপুরার ১০৩২৩ শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে আগামীকাল চাকরির মেয়াদ সমাপ্ত হলেও, তাঁদের স্থায়ী ব্যবস্থা করা হবেই৷ বিকল্পভাবে ত্রিপুরা সরকার তাঁদের রোজগারের ব্যবস্থা করবেই৷ সোমবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এভাবেই আশ্বস্ত করেছেন৷ তাঁর আবেদন, অযথা বিভ্রান্ত হবেন না, নিশ্চিন্তে থাকুন৷ কারণ, ত্রিপুরা সরকার আপনাদের পাশে রয়েছে৷
আজ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার অ্যাডহক শিক্ষকদের জন্য স্থায়ী ব্যবস্থা করতে চাইছে৷ তিনি বলেন, এ-কথা অস্বীকার করার উপায় নেই, আগামীকাল ৩১ মার্চ তাঁদের চাকরির মেয়াদ সমাপ্ত হচ্ছে৷ কিন্তু এতে দুঃশ্চিন্তা করার প্রয়োজন নেই৷ কারণ, সরকার তাঁদের প্রতি যথেষ্ট সহানুভতিশীল৷


তিনি বলেন, ত্রিপুরা মন্ত্রিসভা বিভিন্ন দফতরে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি শূন্যপদে তাঁদের নিযুক্তির অনুমোদন দিয়েছে৷ এমন ১০ হাজারের অধিক শূন্যপদ রয়েছে৷ তাঁর কথায়, অ্যাডহক শিক্ষকদের ওই শূন্যপদে নিযুক্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে৷ তাই আজ ই-মেইলে পিটিশন জমা দেওয়া হবে৷ তাঁর বক্তব্য, করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে লকডাউন চলছে৷ ফলে, সুপ্রিম কোর্টেও কাজ ব্যাহত হয়েছে৷ তাঁর দাবি, সুপ্রিম কোর্ট পিটিশন গ্রহণ করলে এবং আগামী শুনানি হলে আইনজীবীরা তার জন্য প্রস্তুত রয়েছেন৷ তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকারের বরিষ্ঠ আইনজীবী মণীন্দ্র সিংহ সম্পূর্ণ প্রস্তুত৷


শিক্ষামন্ত্রীর কথায়, সারা দেশের বর্তমান সমস্যা ১০৩২৩ শিক্ষকদের সমস্যা থেকেও অনেক বড় এবং জটিল৷ তবুও, তাঁদের কোনও ক্ষতি হতে দেবে না রাজ্য সরকার৷ তাঁর আশ্বাস, আগামীকাল অ্যাডহক শিক্ষকদের চাকরির মেয়াদ সমাপ্ত হলেও রাজ্য সরকার তাঁদের জন্য স্থায়ী ব্যবস্থা করবেই৷ তাঁর আবেদন, ত্রিপুরা সরকারের প্রতি আস্থা রাখুন, অযথা বিভ্রান্ত হবেন না৷ সরকার আপনাদের পাশে রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top