News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ : রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সঙ্গে রাজ্যপালদের ভিডিও কনফারেন্স
Image

কোভিড-১৯ : রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সঙ্গে রাজ্যপালদের ভিডিও কনফারেন্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর ও প্রশাসকদের সাথে এক ভিডিও কনফারেন্সে মিলিত হন৷ ভিডিও কনফারেন্সের আলোচ্য বিষয় ছিলো কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ায় যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের প্রচেষ্টাকে আরও জোরদার করা৷


ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈসও এই ভিডিও কনফারেন্সে অংশ নেন৷ কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন হওয়ার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় রেডক্রস ও বিভিন্ন সামাজিক সংস্থার ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে৷ শুধু তাই নয়, করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য কতটা প্রস্তুত, সে বিষয়েও আলোচনা হয়েছে৷


এদিন ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন৷ ত্রিপুরায় এখনও করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি, সে-বিষয়ে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে অবগত করেছেন৷ ভিডিও কনফারেন্সে সকলের বক্তব্য শুনার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সবাইকে পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় ভূমিকা পালন করার আহ্বান জানান যাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে জয় হাসিল হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top