জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ২৩ মার্চ ৷৷ সিধাইয়ের তারাপুর বিওপিতে বিএসএফের এক জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত জওয়ানের নাম অনিল কুমার পাল৷ বাড়ি বিহার রাজ্যে৷ তারাপুর বিওপিতে কর্মরত ছিল৷ সোমবার সকালে অনিলকে দেখতে না পেয়ে অন্যান্য জওয়ানরা খোঁজাখুঁজি শুরু করেন৷ বিওপির সিগন্যাল ঘরে থার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান সহকর্মীরা৷

খবর পেয়ে ছুটে আসেন আধিকারিকরা৷ খবর দেওয়া হয় সিধাই থানায়৷ সিধাই থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ সে ৮০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান৷ আশঙ্কা করা হচ্ছে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷