News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র পেশ শিবু সোরেনের
Image

রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র পেশ শিবু সোরেনের

রাঁচি, ১১ মার্চ (হি.স.) : ঝাড়খন্ড থেকে রাজ্যসভার নির্বাচনের জন্য নিজের মনোনয়ন পত্র পেশ করলেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার(জেএমএম) বর্ষীয়ান নেতা শিবু সোরেন ।

মনোনয়ন পত্র পেশের সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা। পাশাপাশি ছিল জোট শরিক কংগ্রেস দলের বিধায়কেরা। বিধানসভার সচিব মনেন্দ্র প্রসাদের হাতে নিজের মনোনয়ন পত্র পেশ করেন তিনি। প্রার্থী হিসেবে তাঁর নাম জেএমএমের দশজন বিধায়ক প্রস্তাব করেছিল।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন যে মধ্যপ্রদেশে বর্তমান পরিস্থিতির থেকে এটা স্পষ্ট বিজেপি দুই নৌকায় পা দিয়ে চলেছে। বিজেপির মুখোশ খসে পড়েছে। কিন্তু ঝাড়খন্ডের ক্ষেত্রে এমন রণকৌশল কার্যকর করতে ব্যর্থ হবে বিজেপি। উল্লেখ করা যেতে পারে এর আগে ১৯৯৮ এবং ২০০২ সালে সংসদের উচ্চকক্ষে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন শিবু সোরেন। ঝাড়খন্ড থেকে রাজ্যসভার যে দুইটি আসন র‍য়েছে তাতে একটিতে জেএমএম প্রার্থী দিলেও অপরটি ছাড়া হবে জোটসঙ্গীদেরকে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top