News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী মোদীর কুৎসা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় কদমতলায় গ্রেপ্তার যুবক
Image

প্রধানমন্ত্রী মোদীর কুৎসা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় কদমতলায় গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ মার্চ৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুৎসা ফটো পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক৷ধৃত যুবকের নাম সুমন্ত নমঃ৷সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কুৎসা ফটো শেয়ার করায় ধৃত যুবকের নামে কদমতলা থানায় মামলা৷ধৃত যুবকের বাড়ি কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে৷ ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের আমটিল্লার বাসিন্দা সুমন্ত নমঃ (৩৬) পিতা মানিক মোহন নমঃ গত ১ লা মার্চ রাত্রি আনুমানিক ৯ টা নাগাদ সোশ্যাল মিডিয়া অর্থাৎ তার ফেসবুক একাউন্টে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুৎসা ফটো পোস্ট শেয়ার করে৷


সুমন্ত নমঃ তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে নরেন্দ্র মোদির কুৎসা ফটো শেয়ার করার পর কদমতলা এলাকার জৈনক সজল গোস্বামী ও জহুর উদ্দিন নামের দুই ব্যক্তি কদমতলা থানায় সুমন্ত নমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন৷ অভিযোগকারীদের দাবি, দেশের প্রধানমন্ত্রীর নামে কুৎসা, কুৎসা ফটো পোস্ট ও শেয়ার করে গুরুতর অন্যায় করেছে ওই ব্যক্তি৷ দেশের প্রধানমন্ত্রীর নামে ও কুৎসা ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সম্পূর্ণ আইনবিরোধী, অসাংবিধানিক৷শুধু প্রধানমন্ত্রীর নামে কুৎসা অপপ্রচার করেনি ওই বকাটে ব্যক্তি৷ দেশের বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর নামেও এর পূর্বে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়িয়েছে৷ তাই ওই যুবকের কঠোরতম শাস্তির দাবিতে কদমতলা এলাকার জৈনক দুই নাগরিক সুষ্ঠু বিচার চেয়ে কদমতলা থানায় সুমন্ত নমের নামে মামলা করেছেন৷


এদিকে লিখিত অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ সরসপুর গ্রাম পঞ্চায়েতের আমটিল্লার বাসিন্দা সুমন্ত নমকে গ্রেফতার করেছে৷ বর্তমানে সে কদমতলা থানার হেফাজতে রয়েছে৷ অপরদিকে কদমতলা থানার সেকেন্ড ওসি অর্থাৎ এস আই সাধন মজুমদার জানিয়েছেন, উনারা অভিযোগ মূলে সুমন্ত নমঃ নামের ব্যক্তিকে আটক করেছেন৷ তবে দেশের প্রধানমন্ত্রীর নামে ও কুৎসা ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আইনত অপরাধ৷ সুতরাং কদমতলা থানার পুলিশ ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দেখছে৷
এখন দেখার বিষয় পুলিশ দেশের প্রধানমন্ত্রীর নামে কুৎসা ছড়ানোকারী ব্যক্তিকে কি শাস্তি প্রদান করে?

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top