News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১, জমায়েত এড়াতে পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের
Image

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১, জমায়েত এড়াতে পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): ভারতে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে| ফলে শুক্রবার দুপুর পর্যন্ত ভারতে কোভিড ১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১| দিল্লিতে নতুন করে একজন সংক্রমিত হয়েছেন| তাঁর বাড়ি দিল্লির উত্তম নগর এলাকায়| সম্প্রতি থাইল্যান্ড এবং মালয়েশিয়া থেকে ফিরেছিলেন তিনি| কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ সচিব (স্বাস্থ্য) সঞ্জিব কুমার জানিয়েছেন, দিল্লিতে (উত্তর নগরের বাসিন্দা) আরও একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, দেশে আক্রান্তের সংখ্যা ৩১-এ গিয়েছে ঠেকেছে| ওই রোগী সম্প্রতি থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে ফিরেছিলেন| দিল্লিতে নতুন করে একজনের সংক্রমণের খবর আসায় আতঙ্ক ছড়িয়েছে দিল্লি-সহ রাজধানীর সর্বত্রই|

করোনাভাইরাস রুখতে ফের জমায়েত এড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক| কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জমায়েত এড়িয়ে চলা প্রয়োজন| জমায়েতের ক্ষেত্রে, আয়োজকদের গাইড করার জন্য রাজ্যগুলিও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে| চিনের গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশের মতো ভারতেও যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, সে জন্য যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top