News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যাবিলে জোড়া খুনের মামলায় দুই অভিযুক্ত গ্রেপ্তার
Image

বিদ্যাবিলে জোড়া খুনের মামলায় দুই অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ ফেব্রুয়ারী৷৷ খোয়াইয়ের বিদ্যাবিল ল্যাংড়াবাড়ি এলাকায় জোরা খুনের ঘটনার রহস্য উন্মোচন হল ৫৩ দিনের মাথায়৷ খোয়াই চাম্পাহাওয়র থানার মামলার নম্বর ৪৪/২০২০ এর তদন্তকারী পুলিশ অফিসার দিলীপ দেববর্মা ও শম্ভু কুমার দেববর্মা খুনের তদন্তে সাফল্য পেয়েছেন৷ দুই অভিযুক্ত কিষাণ দেববর্মা ও স্বপণ দেববর্মাকে গত আট ফেব্রুয়ারী গ্রেপ্তার করে৷

পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছিল৷ সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ৷ আদালত ধৃত দুইজনকে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিল৷ শনিবার এই দুই অভিযুক্তকে পুনরায় আদালতে সোপর্দ করা হয়েছে৷


সংবাদে প্রকাশ, খোয়াইয়ের বিদ্যাবিল ল্যাংড়াবাড়ি লোহার সেতুর উপর ঝুলানো অবস্থায় পাওয়া যায় দুই যুবকের মৃতদেহ৷ সাথে সাথে খবর দেওয়া হয়েছিল চাম্পাহাওয়র থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পৌঁছায়৷ এই ব্যাপারে একটি মামলা নিয়েছিল পুলিশ৷ পুলিশ তদন্তে নেমে ৫৩ দিনের মাথায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ তাতে স্বস্তি ফিরেছে গোটা এলাকায়৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top