News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাউন সুগারসহ দুই যুবক আটক খোয়াইয়ে
Image

ব্রাউন সুগারসহ দুই যুবক আটক খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে ব্রাউন সুগার-সহ দুই যুবককে জালে তুলেছে পুলিশ৷ সাথে একটি বাইক এবং একটি সুকটি আটক করা হয়েছে৷ অসম রাইফেলস-এর ২১ নম্বর ব্যাটালিয়ন এবং খোয়াই থানার পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে৷
বুধবার দুপুরে গোপন সংবাদের খবরের ভিত্তিতে খোয়াই শহর সংলগ্ণ লালছড়া এলাকায় একটি বাড়িতে হানা দেন সাদা পোশাকধারী অসম রাইফেলস-এর জওয়ান এবং খোয়াই থানার পুলিশ আধিকারিক৷ ওই বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ কৌটা ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷

যার বাজারমূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা৷ অসম রাইফেলস-এর কমান্ড্যান্ট জানিয়েছেন, অভিযান চলাকালীন এক যুবক ওই বাড়িতে ব্রাউন সুগার কিনতে আসে৷ ক্রেতা ও বিক্রিতাদের হাতেনাতে ধরতে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তিনি বলেন, প্রায় ১ কিমি পথ ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হই আমরা৷ খোয়াই লালছড়ার বাসিন্দা দীপঙ্কর কর (৩৯) এবং পদ্মবিলের বাসিন্দা পল্লব দেববর্মা (২৪)-কে আটক করা হয়েছে৷


অসম রাইফেলস-এর কমান্ডেন্টের দাবি, দীপঙ্কর কর বহু দিন ধরে ব্রাউন সুগারের ব্যবসা করছে৷ ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে মানুষ গিয়ে ব্রাউন সুগার কিনে আনে৷ তাঁর কথায়, পল্লবের মতো প্রচুর যুবক দীপঙ্করের কাছ থেকে ব্রাউন সুগার কেনে৷ স্থানীয় জনগণ ওই ব্যবসা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন৷ কিন্তু ভয়ে কেউ মুখ খুলেননি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top