News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের পর নাবালিকাকে খুন, দুই অভিযুক্ত দোষী সাব্যস্ত
Image

ধর্ষণের পর নাবালিকাকে খুন, দুই অভিযুক্ত দোষী সাব্যস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ উপজাতি নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় দুই যুবক দোষী সাবস্ত হয়েছে৷ গোমতী জেলার অমরপুর মহকুমায় নতুন বাজার থানাধীন কৃষ্ণকান্ত পাড়ার উপজাতি নাবালিকাকে ধর্ষণের পর খুন করেছিলেন কষ্ট রায় ত্রিপুরা ও ভঞ্জয় ত্রিপুরা৷ আজ আদালত ভারতীয় দন্ডবিধি ৩০২/৩৭৬(ডি)/৩৬৬ এবং ২০১ ও পক্সো আইনের চার ধারায় তাদের দোষী সাবস্ত করেছে৷ তবে আজ আদালত সাজা ঘোষণা স্থগিত রেখেছে৷


স্পেশাল পাবলিক প্রসিকিউটর পল্টু দাস জানিয়েছেন, ২০১৮ সালে ৫ ডিসেম্বর নতুন বাজার থানাধীন কৃষ্ণকান্ত পাড়া এলাকার এক উপজাতি নাবালিকা বিদ্যালয়ে যাওয়ার সময় এলাকারই দুই যুবক কষ্ট রায় ত্রিপুরা ও ভঞ্জয় ত্রিপুরা তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করে৷ পল্টুবাবু জানান, ওই নাবালিকাকে প্রথমে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করা হয়৷ তবুও তার মৃত্যু না হওয়ায় তাকে ডোবার জলে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে ধর্ষকরা৷


তিনি জানান, ওই দিন সন্ধ্যা হয়ে গেলেও ওই নাবালিকা বাড়ি ফিরে না আসায় তার খোজাখুজি শুরু হয়৷ তখন স্থানীয় দুই নাবালিকার কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে পারেন মৃতার পরিবারের সদস্যরা৷ গ্রামের মাতববরা কষ্টরাই ত্রিপুরা ও ভঞ্জয় ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সুযোগ বুঝে কষ্টরাই ত্রিপুরা পালিয়ে যায়৷ কিন্তু ভঞ্জয় ত্রিপুরা পালাতে পারেনি৷ গ্রামবাসীদের কাছে ওই নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা স্বীকার করে ওই দিন রাতেই পুলিশ তাকে সাথে নিয়ে মৃতদেহ উদ্ধার করে৷ দুই দিন পর পুলিশ কষ্টরাই ত্রিপুরাকেও গ্রেফতার করতে সক্ষম হয়৷ এদিকে, মৃতার বড় ভাই নতুনবাজার থানায় একটি মামলা করেন৷ পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়৷ ওই মামলায় আদালতে ৩২ জনের সাক্ষ গ্রহণ করা হয়েছে জানিয়েছেন পল্টু দাস৷


তিনি বলেন, আজ ওই মামলায় ভারতীয় দন্ডবিধি ৩০২/৩৭৬(ডি)/৩৬৬ এবং ২০১ ও পক্সো আইনের চার ধারায় তাদের দোষী সাব্যস্ত করেছে৷ তবে, আদালত আজ সাজা ঘোষণা স্থগিত রেখেছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top