News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত প্রতিশ্রুতিই পূরণ করেছি : স্টেট অফ দ্য ইউনিয়নে বার্তা ট্রাম্পের
Image

সমস্ত প্রতিশ্রুতিই পূরণ করেছি : স্টেট অফ দ্য ইউনিয়নে বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সমস্ত প্রতিশ্রুতি আমি পূরণ করেছি| মঙ্গলবার ওয়াশিংটনে স্ব-অভিনন্দনসূচক তৃতীয় স্টেট অফ দ্য ইউনিয়নে এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ট্রাম্পের কথায়, ‘৩ বছর আগে, শ্রেষ্ঠ আমেরিকান প্রত্যাবর্তনের সূচনা করেছি আমরা| আজ রাতে, অবিশ্বাসনীয় ফলাফল আপনাদের জানানোর জন্য উপস্থিত হয়েছি|…..আমি সমস্ত প্রতিশ্রুতিই পূরণ করেছি|’ কী কী প্রতিশ্রুতি পূরণ করেছেন, তা ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন| আমেরিকার প্রেসিডেন্টের কথায়, ‘আমাদের জাতীয় সুরক্ষা দৃঢ়ভাবে রক্ষা করছে আমার প্রশাসন এবং উগ্র ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে|’ ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, ‘গত সপ্তাহে, ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী পরিকল্পনা ঘোষণা করেছিলাম| অতীতেত সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তা মেনে নিয়ে ওই অঞ্চলটি স্থিতিশীল করার জন্য অবশ্যই দৃঢ়প্রতিজ্ঞ এবং সৃজনশীল হতে হবে আমাদের|’

ইরাক সরকারের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরান সরকারকে পারমাণবিক অস্ত্রের অনুসরন ত্যাগ করতে হবে, সন্ত্রাসে উস্কানি, মৃত্যু ও ধ্বংস বন্ধ করতে হবে, মানুষের ভালোর জন্য কাজ শুরু করুন|…আমাদের শক্তিশালী নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি খুব খারাপ দিকে এগোচ্ছে, আমরা তাঁদের খুব ভালো এবং স্বল্প সময়ে পুনরুদ্ধার করতে সহায়তা করতে পারি| সম্ভবত সাহায্য চাওয়ার জন্য তাঁরা খুব গর্বিত অথবা বোকা| আমরা এখানেই আছি, দেখা যাক তাঁরা কোন রাস্তা বেছে নেন|’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, ‘৩ বছর আগে আইসিস-এর বর্বররা ইরাক ও সিরিয়ার প্রায় ২০,০০০ বর্গমাইল অঞ্চল দখলে রেখেছিল, বর্তমানে আইসিস-এর আঞ্চলিক খেলাফত ১০০ শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে এবং আইসিস-এর প্রতিষ্ঠাতা ও নেতা আল-বাগদাদি মারা গিয়েছে|’

এই মুহূর্তে মারণ-করোনাভাইরাসের হানায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে চিন| প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা| বুধবার পর্যন্ত চিনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪৯০-এ| আক্রান্ত মানুষের সংখ্যা প্রচুর| এই দুঃসময়ে চিনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ট্রাম্প বলেছেন, ‘চিনে করোনাভাইরাস রুখতে চিন সরকারের সঙ্গে আমরা একসঙ্গেই কাজ করছি| আমেরিকার নাগরিকরদের সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আমার প্রশাসন|’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top