News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়ঙ্কর আর্থিক সংকটে রাজ্য বিধায়কদের সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী
Image

ভয়ঙ্কর আর্থিক সংকটে রাজ্য বিধায়কদের সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দিয়েছে৷ তাই, ওই পরিস্থিতি মোকাবিলায় বিজেপি বিধায়কদের কাছে আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর দাবি, পঞ্চদশ অর্থ কমিশন থেকে টাকা মঞ্জুর হলেই রাজ্যের আর্থিক হাল ফিরবে৷


সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সরকারি বাস ভবনে গতকাল রাতে বিজেপি বিধায়কদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন৷ ওই বৈঠকে বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর সমস্যার ফিরিস্তি তুলে ধরেছেন৷ সূত্রের দাবি, বিধানসভার শীতকালীন অধিবেশনের আগেই ওই বৈঠক করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন বিজেপি বিধায়করা৷ কারণ, নিজ নিজ এলাকায় জনপ্রতিনিধির ভূমিকা পালনে তাদের নানাহ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ এর অধিকাংশই রাজ্যের কোষাগারের সাথে সম্পর্ক যুক্ত৷


সূত্রের খবর, সন্ধ্যা ৭টায় ওই বৈঠক শুরু হয়েছিল৷ রাত ১১.৩০ মিনিট পর্যন্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপি বিধায়কদের সাথে টানা বৈঠক করেছেন৷ বৈঠকে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন৷ সূত্রের দাবি, বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন আধিকারিকদের সম্পর্কের নালিশ জানিয়েছেন৷ কারণ, ওই আধিকারীকরা বিভিন্ন সময় তাদের গুরুত্ব দিচ্ছেন না৷ শুধু তাই নয়, উন্নয়নযজ্ঞে ওই আধিকারিকদের অংশিদারিত্বও দেখা যাচ্ছে না বলে বিজেপি বিধায়করা অভিযোগ করেছেন৷


সূত্রের বক্তব্য, বেশ কয়েকজন বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষক কর্মচারীদের বদলি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ কারণ, অনেক ক্ষেত্রেই দলের অনুগত হয়েও শিক্ষক কর্মচারীরা জনপ্রতিনিধিদের কাছ থেকে পছন্দ মত বদলির সুযোগ নিতে পারছেন না৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমস্ত বিষয় গুরুত্ব দিয়ে শুনেছেন এবং রাজ্যের আর্থিক সংকট মোকাবিলায় বিজেপি বিধায়কদের সহযোগিতা চেয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top