News Flash

  • Home
  • Uncategorized
  • শিলচরে উদ্ধার ১০ লক্ষ টাকার সন্দেহজনক হেরোইন, ত্রিপুরার গাড়িসহ আটক দুই ব্যক্তি
Image

শিলচরে উদ্ধার ১০ লক্ষ টাকার সন্দেহজনক হেরোইন, ত্রিপুরার গাড়িসহ আটক দুই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ কাছাড় জেলা সদর শিলচরের রংপুরে বিপুল পরিমাণের সন্দেহজনক হেরোইন উদ্ধার করেছে পুলিশ৷ এর সঙ্গে আটক করা হয়েছে দুই হেরোইন পাচারকারীকে৷ ধৃতদের তৈয়বুর রহমান বড়ভুইয়াঁ (৩৫) এবং খাইরুল হক (৪৭) বলে পরিচয় পেয়েছেন পুলিশের অভিযানকারীরা৷


জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সোমবার শিলচর শহরের রংপুর এলাকায় দলবল নিয়ে নেশা-বিরোধী অভিযানে নামেন পুলিশের সাব-ইনস্পেক্টর আনন্দ মেধি৷ অভিযানে টিআর ০২ ডি ০২৩১ (স্যান্েন্টা) এবং এএস ১১ সিসি ৮৫৭৯ (ক্র্যুইজার) নম্বরের দুটি গাড়ি আটক করে তালাশি চালিয়ে কয়েকটি প্লাস্টিকের সাবান কেসে ভরতি ৮০ গ্রাম ওজনের সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করেন তাঁরা৷ এর সঙ্গে রহমান বড়ভুইয়াঁ ও খাইরুল হককে আটক করা হয়৷ পুলিশ অফিসার জানান, বাজেয়াপ্তকৃত হেরোইনগুলোর বাজারমূল্য কমপক্ষে আট থেকে ১০ লক্ষ টাকা হবে৷


ধৃত খাইরুল হকের জবানবন্দির ভিত্তিতে তিনি জানান, তারা ত্রিপুরার বাসিন্দা জনৈক নাজিম উদ্দিনের মালিকানাধীন স্যান্েন্টা গাড়িকে নেশা দ্রব্য পাচারে ব্যবহার করছিল৷ দুটি গাড়িই তাঁরা আটক করেছেন৷ হেরোইনগুলি তারা মণিপুরের রাজধানী ইমফল থেকে সংগ্রহ করেছে বলেও নাকি স্বীকার করেছে আটক দুই নেশা কারবারি৷ প্রাথমিক জেরায় তারা নাকি জানিয়েছে, হেরোইনগুলি ত্রিপুরায় পাচারের পরিকল্পনা ছিল তাদের৷ ধৃতদের শিলচর সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের সাব-ইনস্পেক্টর আনন্দ মেধি৷ এছাড়া বাজেয়াপ্তকৃত হেরোইনগুলি পরীক্ষার জন্য গুয়াহাটির ফরেনসিক গবেষণাগারে পাঠানো হবে বলে জানান তিনি৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top