News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত নাগরিকদের ফেরত আনতে চিনে বিমান পাঠাচ্ছে বাংলাদেশ
Image

করোনা আক্রান্ত নাগরিকদের ফেরত আনতে চিনে বিমান পাঠাচ্ছে বাংলাদেশ

ঢাকা, ৩১ জানুয়ারি (হি.স.) : করোনা ভাইরাসে আক্রান্ত চিনে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ঢাকা বিমানবন্দর থেকে চিনের উদ্দেশে যাত্রা শুরু করবে বিমানটি। বাংলাদেশ বিমানের উপমহাব্যববস্থাপক তাহেরা খন্দেকার জানিয়েছেন, ৪১৯ আসন বিশিষ্ট বিমানটি ইউহানে যাবে। বিদেশরাষ্ট্র প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক যারা চিন থেকে ফিরতে চাইবেন, তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন। এ নিয়ে বাংলাদেশ চিন সরকারের সঙ্গে আলোচনা শুরু করে।’ চিনের হুবেই থেকে ইউহান প্রদেশে ছড়িয়ে পড়া মারণ ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে। সে দেশের বহু মানুষজন মূলত ব্যবসার কারণে চিনে যাতায়াত করে থাকেন। এই মুহূর্তে চিনের বেশ কয়েকটি প্রদেশে হু হু করে সংক্রমণ বাড়ছে ‘করোনাভাইরাস’-এর। বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের সুপার এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি ইমিগ্রেশন ছাড়াও সংশ্লিষ্ট সবক’টি দপ্তরে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা। উল্লেখ্য, চিনের হুবেই প্রদেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়। সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হতে থাকেন একের পর এক মানুষ। ক্রমশ মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত মোট ২১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৯২ জন। হু’র দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১৮টি দেশে ১০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর সমীক্ষা বলছে, ঝুঁকির তালিকায় যে দেশগুলি রয়েছে, তার মধ্যে প্রথম নামটি হল থাইল্যান্ড। এরপরেই আছে জাপান এবং হংকং। 

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top