News Flash

  • Home
  • Uncategorized
  • বড়ো শান্তিচুক্তি-র বিরুদ্ধাচরণ, বিভিন্ন সংস্থা আহূত ১২ ঘণ্টার বনধ, ব্যাপক প্রভাব নিম্ন অসমে
Image

বড়ো শান্তিচুক্তি-র বিরুদ্ধাচরণ, বিভিন্ন সংস্থা আহূত ১২ ঘণ্টার বনধ, ব্যাপক প্রভাব নিম্ন অসমে

কোকরাঝাড় (অসম), ২৭ জানুয়ারি (হি.স.) : দিল্লিতে সম্পাদিত বড়ো শান্তিচুক্তি-র বিরোধিতা করে বিভিন্ন সংস্থা আহূত ১২ ঘণ্টার বনধ-এর ফলে নিম্ন অসমের কয়েকটি জেলার স্বাভাবিক জীবনযাত্ৰা অচল হয়ে পড়েছে।

সোমবার দিল্লিতে কেন্দ্ৰীয় সরকার, রাজ্য সরকার এবং উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বডোল্যান্ড (এনডিএফবি)-এর চার গোষ্ঠী-সহ বড়ো জনগোষ্ঠীয় কয়েকটি সংগঠনের মধ্যে সম্পাদিত হয়েছে ত্ৰিপাক্ষিক শান্তিচুক্তি। শান্তিচুক্তি অনুযায়ী বোড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট (বিটিএডি) এবং রাজ্যের অন্য তিন জেলার বিভিন্ন এলাকাকে অন্তর্ভুক্ত করে কেন্দ্ৰশাসিত পরিষদ (ইউটিসি) গঠন করা হবে ধারণা করে সারা কোচ-রাজবংশী ছাত্ৰ সংস্থা (আক্ৰাসু), নাথ-যোগী ছাত্ৰ সংস্থা, সারা বড়ো সংখ্যলঘু ছাত্ৰ সংস্থা (এবিএএমসু), সারা আদিবাসী ছাত্ৰ সংস্থা, অবড়ো সুরক্ষা সমিতি এবং কলিতা জনগোষ্ঠী ছাত্ৰ সংস্থা আজ (সোমবার) ১২ ঘণ্টার বনধ-এর ডাক দিয়েছিল। বনধ-এর আহ্বায়কদের ধারণা, সম্পাদিত চুক্তি অনুযায়ী অসমের শোণিতপুর, বিশ্বনাথ এবং লখিমপুর জেলার বেশ কয়েকটি অবড়ো অধ্যুষিত গ্রাম ইউটিসিতে অন্তর্ভুক্ত হবে।

বনধ-এর জেরে নিম্ন অসমের অধিকাংশ এলাকার স্বাভাবিক জীবনযাত্ৰায় ব্যাপক প্ৰভাব পড়েছিল। রাস্তাঘাট শুনশান, দোকানপাট বন্ধ, জনমানবশূন্য রাস্তা বা বাজারহাট। অফিস-কাছারিতেও কর্মচারীদের সংখ্যা নিতান্ত নগণ্য ছিল।

বনধ-এর আহ্বায়করা বলেছেন, ইউটিসি গঠনের বিরোধিতা করে আজ ২৭ জানুয়ারি থেকে তাঁরা প্রতিবাদ অব্যাহত রাখবেন। অবড়ো জনসাধারণের সঙ্গে রাজনৈতিক স্তরে আলোচনা না করা পর্যন্ত ধারা আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top