News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকারীর বাইকের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল, ধৃত এক, পলাতক দুই, উদ্ধার বাইক
Image

পাচারকারীর বাইকের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল, ধৃত এক, পলাতক দুই, উদ্ধার বাইক

আগরতলা, ২৩ জানুয়ারি(হি. স.) : ফের ত্রিপুরায় পাচারকারীদের আক্রমনে গুরুতর আহত হয়েছেন কলমচৌড়া থানার পুলিশ কর্মী| আজ দুপুরে পাচারকারীদের বাইকের ধাক্কায় কলমচৌড়া থানার কনস্টেবল হরিপদ দাস(৫৫) মাথায় এবং পায়ে গুরুতর আঘাত পেয়েছেন| তাঁকে উন্নত চিকিত্সার জন্য জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রসঙ্গত, আজ থেকে ৫৯ দিন আগে কলমচৌড়া থানার এসআই দূর্গা কুমার রাঙ্খলকে পাচারকারীরা গাড়ি চাপা দিয়ে খুন করেছে| ওই ঘটনায়, এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ|

পুলিশ জানিয়েছে, আজ দুপুরে বক্সনগর-বিশালগড় সড়কে নিয়ম মাফিক তল্লাশি অভিযানে বেরিয়েছিলেন থানার দুই পুলিশ কর্মী ও তিন টিএসআর কর্মী| এসআই ভানু দেব্বর্মার নেতৃত্বে হরিপদ দাস ও তিন টিএসআর তল্লাশি করছিলেন| এমন সময় বক্সনগর থেকে নম্বর বিহীন একটি বাইক এসে তাঁকে সজোরে ধাক্কা মেরে বেরিয়ে যায়| স্থানীয় জনগন ওই বাইকটির পিছু ধাওয়া নিয়ে একজনকে ধরে ফেলেন| পুলিশ-র কথায় তারা বাইকে তিনজন ছিলেন| রবিউল হুসেনকে(৩০) স্থানীয় জনগন টেনে হ্যাচরে বাইক থেকে ফেলে| তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা|এদিকে, বাইক চালক ও অপর এক আরোহী সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে| তারা বাইক ফেলে পালিয়েছে|

পুলিশ জানিয়েছে, ওই দুই জনের নাম রবিউল ওরফে ল্যাংড়া এবং রাখাল সরকার| তারা কলসিমুরা ও ভেলুয়ারচরের বাসিন্দা| পুলিশের দাবি, রবিউল হোসেন কুখ্যাত পাচারকারী হিসেবে পরিচিত| অন্যদিকে, গুরুতর আহত হরিপদ দাসকে উন্নত চিকিত্সার জন্য জি বি হাসপাতালে পাঠানো হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top