News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতার সময় নেওয়া সিদ্ধান্ত মারাত্মক প্রমাণিত হয়েছে : নাড্ডা
Image

স্বাধীনতার সময় নেওয়া সিদ্ধান্ত মারাত্মক প্রমাণিত হয়েছে : নাড্ডা

আগ্রা, ২৩ জানুয়ারি (হি.স.): স্বাধীনতার সময় নেওয়া সিদ্ধান্ত, দেশের জন্য মারাত্মক প্রমাণিত হয়েছে| ক্ষতি হয়েছে ভারতের| বৃহস্পতিবার তাজনগরী আগ্রায় এমনই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্ প্রকাশ নাড্ডা| সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর সমর্থনে বৃহস্পতিবার আগ্রার কোঠী মীনা বাজার ময়দানে জনসভা করেছেন জে পি নাড্ডা| এদিনের জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন, নরেন্দ্র মোদী সরকার পুনরায় ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যেই ৭০ বছর ধরে আটকে থাকা ইস্যুগুলির ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে|

শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং মনমোহন সিংয়ের মতাদর্শের উল্লেখ করে জে পি নাড্ডা বলেছেন, লিয়াকত এবং নেহরু চুক্তির মাধ্যমে ঠিক করেছিলেন ভারতে মুসলমানদের সুরক্ষা প্রদান করবে ভারত এবং পাকিস্তানে হিন্দুদের সুরক্ষা প্রদান করবে পাকিস্তান| ওই সময় পাকিস্তানে সংখ্যালঘুদের জনসংখ্যা ছিল ২৩ শতাংশ এবং এখন মাত্র ৩ শতাংশ|

উদ্বেগ প্রকাশ করে জে পি নাড্ডা বলেছেন, উত্কণ্ঠার বিষয় হল এই যে, দলিত নেতারাও সিএএ-র বিরোধিতা করছেন| তাঁরা এটা জানেন না, শরণার্থীদের মধ্যে ৭০ শতাংশই দলিত| সিএএ সম্পর্কে দলিত নেতারা এবং কংগ্রেসের কিছু নেতা কিছুই জানেন না| তাঁরা শুধুই বিভ্রান্তি ছড়াচ্ছেন| কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে নাড্ডা বলেছেন, কংগ্রেসের উপর বিশ্বাস করবেন না| সিএএ হল নাগরিকত্ব দেওয়ার আইন| নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়| জম্মু ও কাশ্মীরের জনগণকে কংগ্রেস ঠকিয়েছে|৩৭০ অনুচ্ছেদ রদ করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার| রাহুলকে কটাক্ষ করে জে পি নাড্ডা বলেছেন, সিএএ সম্পর্কে রাহুল গান্ধী যদি ১০ লাইন বলতে পারেন তাহলে বুঝব তিনি পড়েছেন| বিরোধীরা দেশে দাঙ্গায় উস্কানি দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top