News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণের টাকা অপচয়, সিএএ নিয়ে পিন্নারাই সরকারকে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর
Image

জনগণের টাকা অপচয়, সিএএ নিয়ে পিন্নারাই সরকারকে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : বিধানসভায় সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব পাশ করানোর জন্য কেরল সরকারের বিরুদ্ধে নিন্দায় মুখর হলেন কেন্দ্রীয় বিদেশ এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ। জনগণের অর্থ অযথা নষ্ট করা উচিত নয় কেরল সরকারের বলে কটাক্ষ করেছেন তিনি।

শুক্রবার তিনি বলেন, দেশের আইন ও সংবিধানের উর্দ্ধে নয় কেরল সরকার। সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব পাশ করে এবং আদালতে গিয়ে জনগণের টাকা অপচয় করা উচিত নয়। কারণ এর সঙ্গে কেরল সরকারের কোনও প্রকারের সম্পর্ক নেই।

উল্লেখ করা যেতে পারে কেরলে পর পঞ্জাব দ্বিতীয় রাজ্য হিসেবে সিএএ বিরুদ্ধে পাশ করাল।সংসদের উভয়কক্ষে পাশ হওয়ার আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। ধর্মের কারণে নিপীড়িত হয়ে আসা অমুসলমান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা এই আইনে বলা হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top