News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির উত্তম নগরে বাড়িতে আগুন, দগ্ধ একই পরিবারের ৪ জন
Image

দিল্লির উত্তম নগরে বাড়িতে আগুন, দগ্ধ একই পরিবারের ৪ জন

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড| এবার আগুন লাগল দিল্লির উত্তম নগর এলাকায় অবস্থিত একটি বাড়িতে| অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৪ জন সদস্য| তাঁদের মধ্যে ১৪ বছরের একটি মেয়েও রয়েছে| দগ্ধ অবস্থায় প্রত্যেককে উদ্ধার করে ডিডিইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পুলিশ ও দমকল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত বারোটা নাগাদ দিল্লির উত্তম নগর এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| আগুন নেভানোর পাশাপাশি ওই বাড়ি থেকে ৪ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়| পরে দমকল কর্মীদের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| দমকল অফিসার অতুল গর্গ জানিয়েছেন, বাড়িতে আগুন লেগে দগ্ধ হয়েছেন ৪ জন| তাঁদের নাম হল-আরতি (১৪), রাজিন্দর (৪০), পাপ্পু (৪২) এবং বাৱু লাল (২৫)| প্রত্যেককে উদ্ধার করে ডিডিইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, ১৪ বছর বয়সি বালিকার শরীরের ১০ শতাংশ পুড়ে গিয়েছে, রাজিন্দরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে| এছাড়াও পাপ্পুর শরীরের ২৫ শতাংশ এবং বাৱু লালে শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top