News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস আইটি সেলের কর্মী গ্রেপ্তার, মিথ্যা মামলার অভিযোগ
Image

কংগ্রেস আইটি সেলের কর্মী গ্রেপ্তার, মিথ্যা মামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ মিথ্যা অভিযোগ এনে কংগ্রেসের আইটি সেলের অরিন্দম ভট্টাচার্যকে থানায় তুলে এনে গ্রেপ্তার করেছে পুলিশ৷ যারা মানুষের সঙ্গে প্রতারণা করছে তাদের গ্রেপ্তার না করে মিথ্যা মামলায় কংগ্রেসের আইটি সেলের সদস্যকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস দল৷


বিজেপি ও যুবমোর্চার মুখপাত্ররা জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে ঘোরতর অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক৷ তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিএএ সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহের জন্য একটি ফোন নম্বর দিয়েছেন৷ এই ফোন নম্বরে মিসকল দিলে তারা সংখ্যার নিরিখে প্রমাণ করতে পারবে সিএএ-র পক্ষে রায় এসেছে৷ সুবলবাবু বলেন, সিএএকে সমর্থন করে কেউ মিসকল দিচ্ছে না৷ সে কারণেই বিজেপি’র যুবমোর্চার অ্যাকাউন্টে বলা হয়েছে এই নম্বরে ফোন করলে অর্থনৈতিক নানা সুবিধা মিলবে৷


মধ্যরাতে এই নম্বরে ফোন করতে সুন্দরী নারী চলে আসবে৷ এই নম্বরে যুব সমাজকে উৎসাহিত করার জন্য এ ধরনের জঘন্য কর্মকাণ্ড করা হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক৷ এ বিষয়ে যাতে কেউ প্রতারিত না হয়, সে জন্য কংগ্রেসের আইটি সেলের অরিন্দম ভট্টাচার্য সতর্ক করেছেন এই নম্বরে যাতে কেউ ফোন না করেন৷ কারণ এই নম্বর জনগণকে প্রতারিত করছে৷
সিএএতে সমর্থন বাড়ানোর জন্য অন্যভাবে যুব সমাজের সামনে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে৷ পুলিশ বিভ্রান্তকারীদের গ্রেপ্তার না করে যে সততার পক্ষে সতর্ক করেছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে বলে সুবলবাবু অভিযোগ করেন৷ এক্ষেত্রে পুলিশ শাসক দলের লেজুরবৃত্তি করছে বলে অভিযোগ করেন সুবলবাবু৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top