News Flash

  • Home
  • Uncategorized
  • কর ফাকি দিয়ে আমদানি করা প্রচুর পণ্য বাজেয়াপ্ত চুড়াইবাড়িতে
Image

কর ফাকি দিয়ে আমদানি করা প্রচুর পণ্য বাজেয়াপ্ত চুড়াইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ জানুয়ারি৷৷ কর ফাঁকি দিয়ে ট্রেনযোগে রাজ্যে প্রবেশের পথে চুরাইবারি পুলিশের হাতে নদিয়াপুর স্টেশনে আটক প্রায় লক্ষাধিক টাকার করযুক্ত সামগ্রী৷সাথে আটক করা হয় সামগ্রির মালিকেও৷পরে বিক্রয় কর দপ্তরের হাতে করযুক্ত সামগ্রী ও মালিককে হস্তান্তর করে চুরাইবারি থানার পুলিশ৷ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা চুড়াইবাড়ি থানা এলাকায় লাগাতর অভিযান চালিয়ে আসছেন৷


আজও অনুরূপ গোপন সূত্রের ভিত্তিতে চুরাইবারি থানার ওসি জয়ন্ত দাস,এসআই বিনোদ দেববর্মা বিশাল পুলিশবাহিনী নিয়ে নদীয়াপুর রেল স্টেশনে ওৎ পেতে বসে থাকেন৷উনাদের সাথে অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর৷তারপর শিলচর আগরতলা গামী যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে কর ফাঁকি দিয়ে আনা ৩ বস্তা ছিটকারির রাবার এবং ৪ কার্টুন গ্যাস লাইটের সিলিন্ডারের বোতল উদ্ধার করে পুলিশ৷সাথে আটক করা হয় করযুক্ত সামগ্রীর মালিক দিপু দাসকে৷পরে চুড়াইবাড়ি থানার পুলিশ বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া সামগ্রী ও মালিককে চুরাইবারি থানায় নিয়ে আসে৷


এদিকে চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস জানান,উনারা গোপন সূত্রের ভিত্তিতে নদীয়াপুর রেল স্টেশনে অভিযান চালান৷অভিযান চালিয়ে করযুক্ত সামগ্রীর ৩ টি বস্তায় ১৫০ কেজি ছিটকারির রাবার এবং ৪ টি কার্টুনে ৩৮৪ বোতল গ্যাস লাইটের সিলিন্ডার উদ্ধার করেন৷সাথে ঐ করযুক্ত সামগ্রীর মালিক দিপু দাস পিতা মৃত সতীশ দাসকে আটক করেছে পুলিশ৷তার বাড়ি শিলচরে বলে জানিয়েছে সে৷উদ্ধারকৃত করসামগ্রীর কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মালিক দিপু দাস৷


ওসি আরো জানান,উদ্ধারকৃত কর ফাঁকি দিয়ে আনা সামগ্রীর বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা৷পাশাপাশি ওসি জয়ন্ত দাস আরো জানান, উনারা ১২/২০ নম্বরের একটি জিডি এন্িন্ট করে করযুক্ত সামগ্রী ও সামগ্রির মালিক দিপু দাসকে চুরাইবারি বিক্রয়কর দপ্তরের হাতে তুলে দিয়েছেন৷
তবে রেলপথ ও সড়ক পথ দিয়ে অহরহ করযুক্ত সামগ্রী কর ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশ করলেও বিক্রয় কর দফতরের আধিকারিকরা আজ পর্যন্ত সে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি৷কান পাতলেই শোনা যায় বিক্রয় কর দফতরের আধিকারিকরা মোটা অংকের প্রণামীর বিনিময়ে অসাধু ব্যবসায়ীর সাথে হাত মিলিয়ে কর যুক্ত সামগ্রী কর ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশ করাচ্ছেন৷আর রাজ্য সরকার মার খাচ্ছে রাজস্ব৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top