বন্দুকের তুলনায় সত্যের শক্তি অনেক বেশি শক্তিশালী, বার্তা দলাই লামার

গয়া (বিহার), ২৫ ডিসেম্বর (হি.স.): বন্দুকের তুলনায় সত্যের শক্তি বহুগুণ শক্তিশালী| গোটা বিশ্বে শান্তি ও সৌভ্রাতৃত্বের কামনা করে ৱুধবার এমনই মন্তব্য করেছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা|বুধবার সকালের বিহারের গয়া জেলায় মহাবোধি মন্দিরে পূজাচর্না করেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা| মহাবোধি মন্দিরে অবস্থিত বৌধিবৃক্ষের নীচে পূজা করার পর বিশ্বে শান্তি ও সৌভ্রাত্বের কামনা করেছেন দলাই লামা|

দলাই লামাকে এদিন প্রশ্ন করা হয়, চিন সরকারের উদ্দেশ্যে আপনার কী বার্তা? এই প্রশ্নের উত্তরে দলাই লামা বলেছেন, ‘আমাদের কাছে রয়েছে সত্যের শক্তি| চিনের কমিউনিস্টদের কাছে রয়েছে বন্দুকের শক্তি| বন্দুকের তুলনায় সত্যের শক্তি অনেক বেশি শক্তিশালী|’

এদিন সকালে মহাবোধি মন্দির চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল| বিটিএমসি-র সচিব এন দোরজে, সদস্য অরবিন্দ সিং, মন্দিরের প্রধান পুরোহিত ভিক্ষু চলিন্দা দলাই লামাকে স্বাগত জানান| মহাবোধি মন্দিরে পূজার্চনা করার পর বৌদ্ধ ধর্মগুরু তিব্বত বৌদ্ধ মঠে ফিরে যান|