News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে শিশু ও মহিলা সহ নিহত ৮ জন
Image

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে শিশু ও মহিলা সহ নিহত ৮ জন

আনকারা, ২৪ ডিসেম্বর (হি.স.) : সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণ | সোমবার রাতে উত্তর সিরিয়ার এই বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে | এছাড়াও জখম হয়েছেন আরও অনেকে।

সোমবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া । গতরাত উত্তর সিরিয়ার রাক্কাতে গাড়ি বোমা বিস্ফোরণ হয় | এই বিস্ফোরণে এক শিশু ও একজন মহিলা সহ আটজনের প্রাণ হানির ঘটনা ঘটেছে |এছাড়াও জখম হয়েছেন আরও অনেকে। তুর্কির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক এই তথ্য দিয়ে এই ঘটনার জন্য কুর্দিস বাহিনীকে দায়ী করেছে । যারা চলতি বছর তুর্কির সামরিক বাহিনীর অভিযান চালানোর আগে সিরিয়া শহর নিয়ন্ত্রণ করত বলে জানা গিয়েছে।

অন্যদিকে, সিরিয়ার একটি এফএম রেডিও স্টেশন জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ২০ জন সাধারণ মানুষ আহত হয়েছে। আশঙ্কা জনক অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।

সিরিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রস আল-আইন থেকে কিছুটা দূরে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছে। যদিও সেই বিস্ফোরণে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top