News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানকর্মীদের অভব্য আচরণ, মেজাজ হারালেন সাংসদ প্রজ্ঞা ঠাকুর
Image

বিমানকর্মীদের অভব্য আচরণ, মেজাজ হারালেন সাংসদ প্রজ্ঞা ঠাকুর

ভোপাল, ২২ ডিসেম্বর (হি.স.) : বিমানে উঠেও নির্ধারিত আসনে বসতে দেওয়া হল না বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে। এর জেরে ক্ষুব্ধ সাংসদ বিমান সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। প্রজ্ঞা ঠাকুর জানান, স্পাইসজেটের বিমানটিতে তিনি দিল্লি থেকে ভোপালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু যে আসনটি তিনি বুক করেছিলেন, সেখানে বসতে পারেননি। বিমান অবতরণের পরও নাকি বেশ খানিকক্ষণ সেখানেই বসেছিলেন ক্ষুব্ধ সাংসদ। পরে রাজা ভোজ বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিমানকর্মীরা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন।

প্রজ্ঞার অভিযোগ, “স্পাইসজেট কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানিয়েছি। বিমানকর্মীরা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে।” যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত স্পাইসজেটের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ভোপাল বিমানবন্দরের ডিরেক্টর অনিল বিক্রম অভিযোগের খবর নিশ্চিত করে জানান, ক্ষুব্ধ সাংসদের তরফে একটি অভিযোগ তাঁরা পেয়েছেন। তিনি বলেন, “আভ্যন্তরীণ এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না। স্পাইসজেট ও তাদের কর্মীদের এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এসব ক্ষেত্রে ওই বিমান সংস্থার নিজস্ব কিছু নিয়মাবলি রয়েছে। সোমবার বিষয়টি পূর্ণাঙ্গভাবে খতিয়ে দেখা হবে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top