News Flash

  • Home
  • Uncategorized
  • টিএফএস গ্রেড-টু পদে নিয়োগ, সংশোধনী আনল মন্ত্রিসভা
Image

টিএফএস গ্রেড-টু পদে নিয়োগ, সংশোধনী আনল মন্ত্রিসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৈঠক শেষে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান৷ মন্ত্রিসভায় আজ ত্রিপুরা ফরেস্ট সার্ভিস গ্রেড-টু পদে নিয়োগের ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে৷ তিনি বলেন, রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার উপর গুরুত্ব আরোপ করেছে৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছেন তারই প্রেক্ষিতে তিনটি পর্যায়ক্রমিক পরীক্ষার মাধ্যমে এই পদে লোক নিয়োগ করা হবে৷ ত্রিপুরা লোকসেবা আয়োগ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করবে৷ তিন ধাপে প্রার্থীর যোগ্যতা যাচাই হবে৷ প্রথম দফায় ২০০ নম্বরের প্রিলিমিনারী পরীক্ষা হবে৷ মেইন পরীক্ষা হবে ৭০০ নম্বরের ভিত্তিতে৷ তৃতীয় দফায় পার্সোনোলিটি টেস্ট হবে৷ মূল পরীক্ষা (লিখিত পরীক্ষা) এবং পার্সোনোলিটি টেস্টে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে৷ প্রিলিমিনারী পরীক্ষা, মেইন পরীক্ষা এবং পার্সোনোলিটি টেস্ট নেবে টি পি এস সি৷


কৃষিমন্ত্রী জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে গৃহীত অন্যতম সিদ্ধান্তের মধ্যে রয়েছে কৃষি দপ্তরের বিভিন্ন ফার্ম ও বাগিচায় কর্মরত স্থায়ী শ্রমিকদের পেনশন বৃদ্ধি৷ এখন তাদের নূ্যনতম পেনশন হবে মাসে ২৫০০ টাকা, যা আগে ছিল ৪০০ টাকা৷ একজন স্থায়ী শ্রমিক সর্বোচ্চ পেনশন পাবেন মাসে ৩৬০০ টাকা যা আগে ছিল ১৩০০ টাকা৷ এজন্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের পার্মানেন্ট লেবার (রিক্রটমেন্ট এণ্ড কণ্ডিশান অব সার্ভিস) রুল, ১৯৮৩ সংশোধন করা হয়েছে৷ ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন পেনশন হার কার্যকর হবে বলে কৃষিমন্ত্রী শ্রীসিংহরায় জানিয়েছেন৷ তিনি জানান, পয়লা জানুয়ারি ২০১৯ থেকে যারা অবসরে চলে গেছেন তারাও বর্ধিত পেনশনের সুুযোগ পাবেন৷


সাংবাদিকদের এক প্রশের উত্তরে ক’ষিমন্ত্রী শ্রীসিংহরায় বলেন, এবছর কৃষি দপ্তর প্রায় ৩০ হাজার মেট্রিকটন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করবে৷ প্রতি কেজি ধান ১৮ টাকা ১৫ পয়সা দরে কেনা হবে৷ যা আগের বছরের তুলনায় কেজি প্রতি ৬৫ পয়সা বেশি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top