নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩০ নভেম্বর ৷৷ শনিবার বিকার সাড়ে তিনটা নাগাদ রহিমপুরে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন৷ জানা গিয়েছে, টিআর-০১-এস-৫০৬৭ নম্বরের একটি বাইক বক্সনগর থেকে বিশালগড় যাবার পথে বড়জলা এসবি সুকলের সামনে একটি বুলেরো গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়৷ ওই গাড়িতে নয়টি গরু বোঝাই করা ছিল৷

টিআর-০৭৮-১৫৪২ নম্বরের বুলেরো গাড়ির ধাক্কায় বাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ বাইক চালক রাস্তার উপর ছিটকে পড়ে যায৷ তার সাথে আরও দুইজন আরোহী ছিটকে পড়ে৷ বাইকের তিনজন হলেন, রুবেল মিয়, শারুক হোসেন এবং জয়দল হোসেন৷ তিনজনের অবস্থা সংকটজনক৷ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

