News Flash

  • Home
  • Uncategorized
  • ভুবনবনে গুলিবিদ্ধ মহিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কলকাতায়
Image

ভুবনবনে গুলিবিদ্ধ মহিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কলকাতায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ভুবনবনে গুলিবিদ্ধ মহিলার মৃত্যু হয়েছে৷ কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন৷ গত ১৬ নভেম্বর নিজ বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছিলেন ঝুমা সরকার (৩৯) নামের মহিলা৷ ওই ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে৷


পুলিশ জানিয়েছে, ভুবনবনে গুলিবিদ্ধ মহিলাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করানো হয়েছিল৷ জিবি হাসপাতালে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না৷ তাই তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল৷ কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে৷


প্রসঙ্গত, ভুবনবনে গুলিকাণ্ডে সমীর বণিক ও সমীর ভট্টাচার্যকে পুলিশ গ্রেফতার করেছে৷ তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে৷ ওই ঘটনায় সমীর বণিক মূল অভিযুক্ত বলে পুলিশ জানিয়েছে৷
পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা হয়েছিল৷ এখন ওই মহিলার মৃত্যুতে ৩০২ ধারায় মামলা হবে৷ ঘটনার পেছনে রহস্য এখনও উন্মোচিত হয়নি৷ তবে, সমীর ভট্টাচার্য ওই ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে৷
পুলিশ জানিয়েছে, সমীর বণিক অপরাধ স্বীকার করেছে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করেই রামনগর এলাকা থেকে সমীর ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছিল৷ এদিকে আগামীকাল ঝুমা সরকারের মৃতদেহ আগরতলায় আনা হবে বলে জানা গেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top