News Flash

  • Home
  • Uncategorized
  • দেশবাসীয় ক্ষমতায়নের জন্য কাজ করে চলেছে এনডিএ সরকার : প্রধানমন্ত্রী
Image

দেশবাসীয় ক্ষমতায়নের জন্য কাজ করে চলেছে এনডিএ সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.) : ১৩০ কোটি ভারতবাসীর ক্ষমতায়নের জন্য কাজ করে চলেছে এনডিএ সরকার। শনিবার বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকারের ছয় মাস পূরণ উপলক্ষ্যে এক ট্যুইটবার্তায় এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের আদর্শকে পাথেও করে ও ১৩০ কোটি মানুষের আশীর্বাদ নিয়ে এনডিএ সরকার ভারতের উন্নয়ন এবং ১৩০ কোটি দেশবাসীর ক্ষমতায়নের জন্য নতুন উদ্যমে কাজ করে চলেছে।

বিগত ছয় মাসে এনডিএ সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী লিখেছেন, বিগত ছয় মাসে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে গতিশীলতা পেয়েছে উন্নয়নের ধারা। সামাজিক ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। জাতীয় ঐক্যও শক্তিশালী হয়েছে। আগামীদিনে উন্নয়নের ধারা বজায় রাখার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, উন্নত ও সমৃদ্ধশালী নতুন ভারত গড়ার দিকে এগিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ, করা যেতে পারে চলতি বছরের লোকসভা নির্বাচনে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিকে ধরাশায়ী করে বিজেপি একাই পায় ৩০৩টি আসন। কংগ্রেস গুটিয়ে যায় ৫২টি আসনে।

বিগত ছয় মাসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির মত সাহসী সিদ্ধান্ত নিয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top