News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী
Image

পুলওয়ামায় ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২৬ নভেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী| সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল, ২৪ ঘন্টারও কম সময়ের অভিযানে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় দু’জন সন্ত্রাসবাদীকে নিরস্ত্র করল সুরক্ষা বাহিনী| নিহত সন্ত্রাসবাদীদের নাম হল-ইরফান নাইরা এবং ইরফান রাথের| দু’জন সন্ত্রাসবাদীই হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল বলে মনে করা হচ্ছে|

জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ারা জেলার তাচওয়াড়া গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকেই তাচওয়াড়া গ্রামে তল্লাশি অভিযান চালায় সুরক্ষা বাহিনী| অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| সুরক্ষা বাহিনী পাল্টা গুলি চালালে সোমবার রাতেই খতম হয় একজন সন্ত্রাসবাদী| পরে মঙ্গলবার সকালে আরও একজন জঙ্গিকে নিরস্ত্র করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী|

এনকাউন্টারে খতম দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর নাম হল-ইরফান নাইরা এবং ইরফান রাথের| সূত্রের খবর, রিয়াজ নাইকুর ঘনিষ্ঠ সহযোগী ছিল ইরফান নাইরা, ২০১৬ সাল থেকে সক্রিয় ছিল ইরফান নাইরা| অপর হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী ইরফান রাথের ২০১৭ সাল থেকে সক্রিয় ছিল| সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশের পেট্রোল পার্টিতে হামলার ঘটনায় জড়িত ছিল এই দু’জন সন্ত্রাসবাদী|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top