News Flash

  • Home
  • Uncategorized
  • ডকুমেন্টের সই করা কার্বন কপিও প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে আদালতে : সুপ্রিম কোর্ট

ডকুমেন্টের সই করা কার্বন কপিও প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে আদালতে : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি. স.) : এবার থেকে কোনও ডকুমেন্টের সই করা কার্বন কপিও প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে আদালতে। বুধবার এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে আদালতে কোনও মামলা চলাকালীন কোনও লিখিত নথি বা কাগজের সই করা কার্বন কপি প্রাথমিক প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সেকশন ৬২ অনুযায়ী এই নিয়মই চালু থাকবে আদালতে। হরিয়ানা হাইকোর্টে জমি সমস্যা সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছিল। সেক্ষেত্রে মামলা করা দু’পক্ষই সই করা ডকুমেন্টের কার্বন কপি জমা দিয়েছিল আদালতে। তবে প্রমাণ হিসেবে তা গ্রাহ্য করেনি হরিয়ানা হাইকোর্ট। বরং হরিয়ানা হাইকোর্টের তরফে বলা হয়েছিল এ ধরনের কোনও কার্বন কপি প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওই দুই পরিবার। শুরু হয় মামলা। এই মামলার ভিত্তিতেই বুধবার রায় দিয়েছে জাস্টিস দীপক গুপ্তার বেঞ্চ। স্পষ্ট বলা হয়েছে হরিয়ানা হাইকোর্ট যা করেছে তা সঠিক নয়। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে অরিজিনাল বা আসল ডকুমেন্টের সঙ্গে ওই ডকুমেন্টের সই করা কার্বন কপির কোনও ফারাক নেই। অতএব মামলার ক্ষেত্রে কার্বন কপিও প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সেকশন ৬২-তেও বিস্তারিত ভাবে তেমনটাই বলা রয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top