News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্থ আছেন বাদল, পলাতক ওয়াই পি সিং, প্রাক্তন পূর্তকর্তা জেল হেফাজতে
Image

সুস্থ আছেন বাদল, পলাতক ওয়াই পি সিং, প্রাক্তন পূর্তকর্তা জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী গ্রেফতার হলেও অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তবে, আজ তিনি অনেকটাই সুস্থ, চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে এ-কথা জানালেন স্পেশাল পিপি রতন দত্ত৷ তাঁর কথায়, বাদল চৌধুরীকে হাসপাতাল ছুটি দিলেই তাঁকে আদালতে তোলা হবে৷ তবে, প্রাক্তন পূর্তকর্তা সুনীল ভৌমিককে আজ সোমবার আদালতে সোপর্দ করেছে পুলিশ৷ আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে পুলিশ সুনীল ভৌমিককে এসডিজেএম আদালতে সোপর্দ করে৷ আগামী ৩০ অক্টোবর স্পেশাল কোর্টে শুনানি হবে৷ এদিকে, ওই ঘোটালায় অপর অভিযুক্ত পূর্ত দফতরের প্রাক্তন প্রধানসচিব তথা প্রাক্তন মুখ্যসচিব ওয়াইপি সিং পলাতক বলে তিনি দাবি করেছেন৷ কারণ, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, বলেন রতন দত্ত৷


আজ পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন পূর্তকর্তা সুনীল ভৌমিককে আদালতে সোপর্দ করে পুলিশ৷ পিপি রতন দত্ত জানিয়েছেন, সুনীল ভৌমিককে গ্রেফতার করা হলে তিনি পুলিশ রিমান্ডে অসুস্থ হয়ে পড়েন৷ ফলে তাঁকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল৷ রতনবাবু বলেন, অসুস্থতার কারণে পুলিশ সুনীল ভৌমিককে ঠিকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেনি৷ তাই, আজ তিনি সুস্থ হলে হাসপাতাল তাঁকে ছুটি দেয় এবং পুলিশ তাকে কোর্টে সোপর্দ করে৷ আদালতে ক্রাইম ব্রাঞ্চ ৩ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায়৷ আদালত উভয়পক্ষের বক্তব্য শোনার পর সুনীল ভৌমিককে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷ পিপি রতন দত্ত জানিয়েছেন, ৩০ অক্টোবর স্পেশাল কোর্টে ওই মামলায় শুনানি হবে৷


এদিকে, প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন রতন দত্ত৷ তিনি জানান, চিকিৎসকদের দেওয়া রিপোর্ট অনুযায়ী বাদল চৌধুরী আজ সুস্থ আছেন৷ তবে তাঁকে এখনও ছুটি দেয়নি৷ তিনি জানান, হাসপাতাল বাদল চৌধুরীকে ছুটি দিলে পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করবে৷ এছাড়া তিনি জানান, পূর্ত ঘোটালায় আরেক অভিযুক্ত পূর্ত দফতরের প্রাক্তন প্রধানসচিব ওয়াইপি সিং পলাতক৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top