News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের ক্রমাগত নির্যাতনে মৃত্যু গৃহবধূর
Image

স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের ক্রমাগত নির্যাতনে মৃত্যু গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রঞ্জিত নগর এলাকায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের ক্রমাগত নির্যাতনে মৃত্যু হয়েছে এক গৃহবধূর৷ মৃত গৃহবধূর নাম মৌসুমী রায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী শুক্রবার মৃত মৌসুমী রায়ের বাপের বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও পনের দায়ে গৃহবধূ হত্যার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷


প্রসাসনের কঠোর মনোভাবকে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখিয়ে এ ধরনের কাজকর্মে লিপ্ত হয়েছে একাংশ৷ এর বিরুদ্ধে সচেতন নাগরিকদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত৷ রঞ্জিতনগরে গত ১৪ই অক্টোবর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ মৌসুমী রায়ের মৃত্যু হয়৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়৷


এ ব্যাপারে অভিযুক্ত স্বামী দাপ প্রতীম শীল ওরফে রাজেশ এবং তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী এবং মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার রঞ্জিতনগরে মৌসুমী রায়ের বাপের বাড়িতে যান৷ তারা ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হন৷ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, মৌসুমীর উপরে পনের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা বহুদিন ধরেই শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল৷ শারীরিক নির্যাতনের কারণেই তাকে জিবি হাসপাতালে ভর্তি করতে হয়৷


চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে তার মৃত্যুর পর পরিস্থিতি বেগতিক আকার ধারণ করে৷ পুলিশ এ ব্যাপারে গ্রহণ করেছে৷ পাপিয়া দত্ত জানান, ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ এ ধরনের ঘটনার প্রতিবাদে সকলকে সোচ্চার হওয়ার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন৷ মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, রঞ্জিতনগরের গৃহবধূ মৌসুমী রায়ের উপর ক্রমাগত নির্যাতন হত বলে মহিলা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন মৃতার বাপের বাড়ির লোকজন৷


সে কারণেই ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে তিনি মৃত মৌসুমী রায়ের বাপের বাড়িতে যান৷ ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়ে তিনি অবগত হয়েছেন গৃহবধূ মৌসুমী রায়কে নির্যাতন চালিয়েই মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে৷ এ ধরনের ঘটনার প্রতিবাদে সকলকেই সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন তিনি৷ রাজ্যে মহিলা নির্যাতন রোধে কঠোর আইনি ব্যবস্থা থাকলেও নির্যাতন ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে আনার কষ্টকর হয়ে উঠেছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই নারী নির্যাতন, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চলেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top