
ওয়াশিংটন, ১৮ অক্টোবর (হি.স.) : শীঘ্রই ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি হবে। এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ। তিনি বলেন, এই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে । তিনি স্বীকার করেছেন যে কয়েকটি বিষয় রয়েছে যার উপর মতভেদ হতে পারে।
এর আগে তিনি বলেছিলেন যে বিনিয়োগের ক্ষেত্রে ভারত বিশ্বের সেরা স্থান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সদর দফতরে একটি অধিবেশনে অর্থমন্ত্রী বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আশ্বাস দিয়েছিলেন, ভারত সরকার প্রতিনিয়ত নিজেদের নীতির উন্নতি করছে। অর্থমন্ত্রী বলেছিলেন যে সরকার সাপ্তাহিকভাবে কর্পোরেট সেক্টর এবং বিনিয়োগকারীদের সংযুক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। বীমা সংস্থার প্রতিনিধিরা সীতারামনের কাছে বিনিয়োগের সীমা বাড়ানোর আবেদন করেছেন।

