News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৭০ বাতিল নিয়ে একগুচ্ছ আবেদন : কেন্দ্রকে ৪ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট

৩৭০ বাতিল নিয়ে একগুচ্ছ আবেদন : কেন্দ্রকে ৪ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে একগুচ্ছ আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে| ১ অক্টোবর, মঙ্গলবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে সেই সমস্ত আবেদনের শুনানির সময়, শীর্ষ আদালতের কাছে সময় চাইল কেন্দ্রীয় সরকার| কেন্দ্রকে ৪ সপ্তাহ সময়ও দিয়েছে সর্বোচ্চ আদালত| সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে চ্যালেঞ্চ জানিয়ে জমা পড়া একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে আগামী ৪ সপ্তাহের মধ্যে|

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর‌্যাদা লোপ করে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে একগুচ্ছ আবেদন জমা পড়েছে সর্বোচ্চ আদালতে| আবেদনকারীদের মধ্যে রয়েছেন আইনজীবী এম এল শর্মা, আইনজীবী শাকির সাবির, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন স্পিকার মহম্মদ আকবর লোন ও হাসনাইন মাসুদি প্রমুখ| মঙ্গলবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে সেই সমস্ত আবেদনের শুনানির সময়, শীর্ষ আদালতের কাছে সময় চান অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল|  আবেদন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত| কেন্দ্রকে ৪ সপ্তাহ সময় প্রদান করেছে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top