News Flash

  • Home
  • Uncategorized
  • যে কোনও ধরনের হুমকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা : আর কে সিং ভাদুরিয়া
Image

যে কোনও ধরনের হুমকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা : আর কে সিং ভাদুরিয়া

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় বায়ুসেনা প্রস্তুত রয়েছে যে কোনও ধরনের হুমকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য| বালাকোটের মতো এয়ার স্ট্রাইকের জন্যও প্রস্তুত রয়েছে ভারতীয় বায়ুসেনা| সোমবার ভারতীয় বায়ুসেনার ২৬ তম প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এমনই মন্তব্য করলেন নয়া বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া| বালাকোটের মতো এয়ার স্ট্রাইকের জন্য ভারতীয় বায়ুসেনা কি প্রস্তুত রয়েছে? এই প্রশ্নের উত্তরে নয়া বায়ুসেনা প্রধান আর কে সিং ভাদুরিয়া বলেছেন, ‘ভারতীয় বায়ুসেনা সর্বদা প্রস্তুত রয়েছে| যে কোনও ধরনের হুমকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমরা প্রস্তুত রয়েছি|’

বালাকোট সন্ত্রাসী শিবিরকে পুনরায় সক্রিয় করে তুলছে পাকিস্তান, এই রিপোর্টেরে প্রেক্ষিতে বায়ুসেনা প্রধান বলেছেন, ‘ওই রিপোর্ট সম্পর্কে আমরা অবগত| প্রয়োজন হলেই যথাযোগ্য ব্যবস্থা নেব আমরা|’ সোমবার সকালে ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া| দায়িত্বভার গ্রহণ করার পর, রাকেশ কুমার সিং ভাদুরিয়া হলেন ভারতীয় বায়ুসেনার ২৬ তম প্রধান| ভারতীয় বায়ুসেনায় দীর্ঘ ৪১ বছরের কর্মজীবনের পর অবসর নিয়েছেন এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া| ধানোয়ার স্থলাভিষিক্ত হয়েছেন রাকেশ কুমার সিং ভাদুরিয়া| ১৯৮০ সালের জুন মাসে ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিম-এ অন্তর্ভুক্ত হয়েছিলেন এয়ার চিফ মার্শাল ভাদুরিয়া| কম্যান্ডা, স্টাফ-সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি| ২৬ ধরনের ফাইটার এবং ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে ভাদুরিয়ার| এয়ারফোর্স পাইলটদের মধ্যে ভাদুরিয়া হলেন অন্যতম যিনি রাফাল যুদ্ধবিমান উড়িয়েছেন|

রাফাল যুদ্ধবিমান প্রসঙ্গে নয়া বায়ুসেনা প্রধান বলেছেন, ‘রাফাল খুবই দক্ষ যুদ্ধবিমান| এটি আমাদের কাছে গেম চেঞ্জার|’ কিছুদিন আগে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মঞ্চ থেকে পারমাণবিক ধ্বংসের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| পাক প্রধানমন্ত্রীর পারমাণবিক ধ্বংসের হুমকি প্রসঙ্গে এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া বলেছেন, ‘সেটা তাঁদের ব্যক্তিগত উপলব্ধি| আমাদেরও নিজস্ব উপলব্ধি ও বিশ্লেষণ রয়েছে| আমরা যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছি|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top