
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : খুব বেশি দিন আর বাকি নেই| আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভায় নির্বাচন| ওই দিনই বিভিন্ন রাজ্যে উপ-নির্বাচনেরও ভোটগ্রহণ হবে| হিমাচল প্রদেশের ধরমশালা বিধানসভায় আসন্ন উপনির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থী হিসাবে বিজয় ইন্দর করন এবং পাছাড় থেকে প্রার্থী হিসাবে গাঙ্গুরাম মুসাফিরের নাম শনিবার ঘোষণা করল কংগ্রেস।
অন্যদিকে, এদিন কেরলের এর্নাকুলাম বিধানসভায় আসন্ন উপনির্বাচনের জন্য টি জে বিনোদ, অরুর কেন্দ্র থেকে শানিমল উসমান, কোন্নি থেকে পি মোহনরাজ এবং ভট্টিওরকভু থেকে কে মোহন কুমারের নাম ঘোষণা করেছে কংগ্রেস। পুডুচেরিতে কামরাজ নগর নির্বাচনী এলাকা থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে জন কুমারের নামও এদিন ঘোষণা করা হয়েছে। এছাড়াও, উপ-নির্বাচনের জন্য ছত্তিসগড়ের রতনবাড়ী-এসসি আসনে কেশব রাজাক, জানিয়া থেকে শামসুল হক, রাঙ্গাপাড়া থেকে কার্তিক কুরমি, সোনারি থেকে সুশীল সুরি এবং চিত্রকোট থেকে রাজন বেনজমের নামও ঘোষণা করা হয়েছে এদিন।

