News Flash

  • Home
  • Uncategorized
  • মিজো ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে ফের বাধা
Image

মিজো ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে ফের বাধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ কাঞ্চনপুরে আশ্রিত মিজোরামের ব্রু শরণার্থীদের অনেকেই প্রত্যাবর্তনে অংশ নিতে রাজি হচ্ছে না৷ তাদের অভিযোগ প্রত্যাবর্তনের পর স্বভূমে তাদের যেখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে তা থাকার উপযুক্ত নয়৷ যে পরিমাণ জমি বরাদ্দ করা হচ্ছে সেখানে কোনভাবেই ঘর করে থাকা সম্ভব নয়৷ এছাড়াও নানান সমস্যা রয়েছে৷ তাই প্রত্যাবর্তনে অনিহা প্রকাশ করছে ব্রু শরণার্থীরা৷


বৃহস্পতিবার দামছড়া আরডি ব্লকের কনফারেন্স হলে মিজোরাম থেকে আসা ব্রো উদ্বাস্তুদের নেতদের নিয়ে মিজোরাম সরকারের প্রতিনিধি ও ত্রিপুরা সরকারের প্রতিনিধিদের যৌথ একটি বৈঠক হয়৷ ওই বৈঠকেই ব্রু শরণার্থীদের প্রতিনিধিরা এই সমস্যাগুলি তুলে ধরেছেন৷


বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক রাববুল হেমেন্দ্র কুমার, উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী মহকুমা শাসক (পানিসাগর) এল ডার্লিং, মহকুমা শাসক (কাঞ্চনপুর) অভেদানন্দ বৈদ্য, মহকুমা পুলিশ আধিকারীক (কাঞ্চনপুর) বিক্রম জিৎ শুক্লদাস৷ মিজোরাম থেকে উপস্থিত ছিলেন মামিত জেলার ডি সি ডঃ লালরাও জামা, মামিত জেলার জেলা শাসক শশাংক জল, মামিত জেলার এসডিসি সি এল মাঙ্গা৷ এছাড়া ব্রু নেতারাও উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top