নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : বেড়েই চলেছে জ্বালানির দাম | রবিবারও দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল যথাক্রমে ২৭ ও ১৮ পয়সা করে | আজ নিয়ে গত ছয়দিনে লিটার প্রতি পেট্রোলের মোট দাম বেড়েছে ১টাকা ৫৯ পয়সা ও ডিজেলের দাম মোট বেড়েছে ১ টাকা ৩১ পয়সা।

গত ২০১৭ থেকে প্রত্যেক দিন তেলের দাম পরিবর্তনের নিয়ম চালু হয়েছে। রবিবার পেট্রোলের দাম প্রতি লিটারে ২৭ পয়সা বেড়ে দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩ টাকা ৬২ পয়সা। আর ডিজেলের দাম প্রতি লিটারে ১৮ পয়সা বেড়ে দাম হয়েছে ৬৬ টাকা ৭৪ পয়সা। অন্যদিকে, কলকাতায় রবিবার পেট্রোলের দাম ৭৬ টাকা ৩২ পয়সা হয়েছে। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৯ টাকা ১৩ পয়সা। গত দু’বছরে এভাবে পরপর ছ’দিন তেলের দাম বাড়তে দেখা যায়নি।
গত ১৭ সেপ্টেম্বর থেকে এভাবেই প্রত্যেকদিন একটু একটু করে বাড়ছে তেলের দাম। মূলত সৌদি আরবের তেল উৎপাদনের কেন্দ্রে ড্রোন হামলার পর তেলের ভাণ্ডারে টান পড়েছে আর থেকেই তেলের দাম বাড়তে শুরু করেছে। তার ফলেই আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম।
বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে হামলা হয়েছে তাতে তেলের মূ্ল্যবৃদ্ধি একটা স্থায়ী সমস্যা হয় উঠতে পারে। তেলের আমদানির জন্য ভারত অনেকাংশেই সৌদি আরবের উপর নির্ভরশীল। তাই ভারতেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

