News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে কাশ্মীর নিয়ে মেরুকরণের চেষ্টায় ব্যর্থ হয়েছে পাকিস্তান

রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে কাশ্মীর নিয়ে মেরুকরণের চেষ্টায় ব্যর্থ হয়েছে পাকিস্তান

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.) : রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে কাশ্মীর নিয়ে মেরুকরণের প্রচেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু নিজেদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।

এদিন রাজধানী দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীশ কুমার জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের মদত দেওয়া, আশ্রয় দেওয়ার জন্য গোটা বিশ্বের কাছে পরিচিত পাকিস্তান। কাশ্মীর নিয়ে মেরুকরণ এবং রাজনীতিকরণ করতে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠককে ব্যবহার করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু নিজেদের লক্ষ্যে পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে তাঁরা। পাশাপাশি সে দেশে সংখ্যালঘুদের যে বেহাল দশা সে বিষয় গোটা বিশ্ব দেখেছে তাও মনে করিয়ে দিয়েছেন রবীশ কুমার।

মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ভারতের তরফ থেকে জানানো হয় জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এদিন পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের কেন্দ্র আখ্যা দিয়ে রবীশ কুমার জানিয়েছেন, যারা সন্ত্রাসবাদকে মদত দিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে অবস্থার অস্বাভাবিক করে তুলছে তারা এখন মানবাধিকারের নিয়ে সরব হচ্ছে? 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top