News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত বর্ষীয়ান আইনজীবী রাম জেঠমালানি
Image

প্রয়াত বর্ষীয়ান আইনজীবী রাম জেঠমালানি

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী রাম জেঠমালানি। রবিবার সকালে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫। ৯৬ তম জন্মদিনের মাত্র ছয়দিন আগেই পরলোক গমন করেন তিনি। বিগত দুই সপ্তাহ ধরেই চিকিৎসকদের তত্বাবধানে ছিলেন এই প্রবীণ আইনজীবী। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক মহলে। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় আইন এবং নগরোন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছিলেন তিনি।

১৯২৩ সালের ১৪ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের সিন্ধ প্রদেশের শিখড়পুরে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে আইনে স্নাতক। ১৮তে কনিষ্ঠতম আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। পরবর্তীকালে হয়ে ওঠেন দেশের আইনব্যবস্থার এক সুপ্রতিষ্ঠিত নাম। ১৯৫৯ সালে কে এম নানাবতী বনাম মহারাষ্ট্র সরকার তাঁর জীবনে প্রথম উল্লেখজনক মামলা। পরবর্তীকালে স্টক এক্সচেঞ্জ দুর্নীতি মামলায় হর্ষদ মেহেতা, কেতন পারেকের হয়ে আদালতে সওয়াল করেছিলেন তিনি। এমনকি আফজল গুরুর হয়েও সওয়াল করেছিলেন। এর পাশাপাশি জেসিকা লালা হত্যাকান্ডে অভিযুক্ত মণু শর্মার পক্ষে আদালতে লড়াই করেছিলেন। ২০১০ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তিনি রেখে গেলেন তাঁর একমাত্র পুত্র মহেশ জেঠমালানি এবং আমেরিকা প্রবাসী এক কন্যাকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top