পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ সেপ্ঢেম্বর৷৷ বিশালগড় থানাধীন বাইদ্যাদীঘি এলাকায় মামার বাড়ি বেড়াতে এসে চার বছের এক শিশুর পুকুরে জলে পরে মৃত্যু হয়৷শিশুর নাম তিতাশ চক্রবর্তী৷ বাড়ি রানীর বাজার৷ঘটনাটি ঘটে বাইদ্যাদীঘি সুকল সংলগ্ণ এলাকায় যখন যান দুর্ঘটনা ঘটে তখন হরিপদ ভট্টাচার্য( দাদা) তার বাড়ির সকলে দুর্ঘটনা স্থলে চলে যায়৷

এমন সময় চার বছরের শিশুটি বাড়ির পাশের পুকুরের জলে পরে যায়৷ততক্ষণে বাড়ির লোকজন শিশুটিকে খুঁজে পায়নি৷হঠাৎ দেখতে পায় পুকুরের জলে শিশু হাবুডুবু খাচ্ছে৷ তখন জল থেকে তুলে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷চিকিৎসক শিশুটির অবস্থা বেগতিক দেখে জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷যাওয়ার পথে তার মৃত্যু ঘটে৷