News Flash

  • Home
  • Uncategorized
  • স্বপ্ণাদেশ : রাস্তা থেকে মন্দিরে জগন্নাথের শিলা
Image

স্বপ্ণাদেশ : রাস্তা থেকে মন্দিরে জগন্নাথের শিলা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ সেপ্ঢেম্বর৷৷ স্বপ্ণাদেশের বলে রাস্তা থেকে কুড়িয়ে গ্রামের মন্দিরে সিংহাসনে বসিয়ে পুজোর্চনা হচ্ছে জগন্নাথদেবের এক শিলা৷ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে গৃহস্থের বাড়িতে প্রতিদিন শতাধিক কৌতূহলী দর্শনার্থী ভিড় করে নানা উপাচারে পুজো দিচ্ছেন জগন্নাথের শিলাকে৷ ঘটনা করিমগঞ্জ জেলার পাথারকান্দি শহর সংলগ্ণ পাথারিগ্রামের৷


বিষয়কে কেন্দ্র করে নানা মহল, বিশেষ করে বিজ্ঞানমনস্করা নানা কথা বললেও অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বী যাঁরা অনন্তকাল থেকে চন্দ্র সূর্য বরুণ গাছ-গাছালি, জল, জঙ্গল, পশুপক্ষীদের দেবতাজ্ঞানে পূজো করে আসছেন তাঁরা প্রতিদিন ভিড় করে নানা উপাচারে পুজো দিচ্ছেন শিলাখণ্ডে আবির্ভূত জগন্নাথদেবকে৷ বুধবারও এর ব্যতিক্রম হয়নি৷


অন্যদিনের মত আজও পাথারিগ্রামের জগন্নাথমন্দিরে সদ্য প্রতিষ্ঠিত শিলায় পুজো দিতে ভিড় জমিয়েছিলেন আবালবৃদ্ধবনিতা ভক্তকুল৷ জগন্নাথদেবের মূর্তি প্রাপ্তি সম্পর্কে উপস্থিত ভক্তদের জিজ্ঞাসা করলে তাঁদের অনেকে চমকে দেওয়ার মতো খবর শুনিয়েছেন৷ তাঁরা জানান, গত ১০ আগস্ট রাতে স্থানীয় জনৈক ধর্মপ্রাণ মহিলার স্বপ্ণাদেবশ হয় এলাকার জাতীয় সড়কের নির্দিষ্ট এক জায়গায় জগন্নাথদেবের আদলে একটি শিলা গড়াগড়ি দিচ্ছে৷ তাঁকে এনে মন্দিরে প্রতিষ্ঠা করতে স্বপ্ণাদিষ্ট হন মহিলাটি৷


অনুরূপ স্বপ্ণাদিষ্ট হয়েছেন গ্রামের অন্যরাও৷ যথারীতি গ্রামের মানুষ সিিম্মতভাবে শিলাটিকে এনে গ্রামের জগন্নাথদেবের মন্দিরে স্থাপনা করে নিত্যপুজোর ব্যবস্থা করেন৷ দুর্লভদর্শন এই শিলা খণ্ডকে জগন্নাথদেব বিশ্বাসে মন্দিরে চলছে নিয়মিত পূজাপাট৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top