এডহক শিক্ষকের মৃত্যুতে মৌন মিছিল সহকর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ অল ত্রিপুরা সরকারী ১০,৩২৩ এডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন সম্প্রতি মুঙ্গিয়াকামীতে মৃত শিক্ষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানী আগরতলা শহরে মৌন মিছিল সংগঠিত করে৷ মিছিলটি রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু করে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিচিলে অংশ নিয়ে সংগঠনের সভাপতি বিমল সাহা বলেন ১০,৩২৩ এডহক শিক্ষকদের জীবন জীবীকা প্রশ্ণে চিহ্ণে এসে দাঁড়িয়েছে৷

প্রত্যেকের পরিবার দুঃচিন্তায় কাটাচ্ছেন৷ সম্প্রতি মুঙ্গিয়াকামীতে এক শিক্ষকের অকাল মৃত্যু হয়েছে৷ দুঃচিন্তা থেকেই তার আকস্মিক মৃত্যু হয়৷ তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং আত্মার চির শান্তি কামনা করে আগরতলা শহরে মোমবাতি নিয়ে মৌন মিছিল সংগঠিত করা হয়েছে৷ তারা আশা ব্যক্ত করেন বর্তমান সরকার তাদের প্রতি সদয় হবে৷ সংগঠনের নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বারবার যোগাযোগ করেও দেখা করার সুযোগ পাচ্ছেন না বলেও তারা উল্লেখ করেন৷