News Flash

  • Home
  • Uncategorized
  • শহীদ বীর জওয়ান পরমবীর চক্র প্রাপক বীরকুমার দেববর্মার স্মরণে মর্মর মূর্তি
Image

শহীদ বীর জওয়ান পরমবীর চক্র প্রাপক বীরকুমার দেববর্মার স্মরণে মর্মর মূর্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট ৷৷ শহীদ বীর জওয়ান পরমবীর চক্র প্রাপক বীরকুমার দেববর্মার স্মরণে বুধবার মোহনপুর মহকুমার লেম্বুছলা ইকোপার্কে মর্মর মূর্তি স্থাপন করা হয়৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, বিধায়ক কৃষ্ণধন দাস, প্রাক্তন ব্রিগেডিয়ার জিনে তিওয়ারি এবং শহীদ বীর জওয়ানের পিতা-মাতা৷ অনুষ্ঠানে শহীদ বীর জওয়ানের দীর্ঘ কর্মজীবনের স্মৃতি তুলে ধরে৷

তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ ১৯৮৮ সালের ৩রা জুলাই শ্রীলঙ্কার মাটিতে জঙ্গী দমনে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন ত্রিপুরার সুযোগ্য সন্তান মোহনপুর মহকুমার লেম্বুছলা এলাকার বাসিন্দা রবিকুমার দেববর্মা৷ তিনিই ছিলেন রাজ্যের একমাত্র পরমবীর চক্র প্রাপ্ত সৈনিক৷ ১৯৮৪ সালে রবিকুমার দেববর্মা আসাম রাইফেলস বাহিনীতে যোগ দিয়েছিলেন৷ শহীদ জওয়ানের স্মরণে বিলম্বে হলেও লেম্বুছলা ইকোপার্কে গড়ে উঠেছে শহীদ জওয়ানের মর্মর মূর্তি৷ বুধবার মর্মর মূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতবর্ষ বীরের দেশ৷ আগে ছোট ছোট রাজা ছিল৷

ইংরেজরাই লিখে গেছে, তারা যদি না আসত তাহলে ভারতবর্ষ এককাট্টা হতে পারতো না৷ খন্ডিত ভারত থাকত৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের একটা বড় অংশ নিরাপত্তা বাহিনীতে যোগ দিয়ে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত রয়েছে৷ বীর শহীদ রবি দেববর্মা শুধু দেশ মাতৃকাই নয়, প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনীর অংশীদার হয়েছিলেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ব্রিগেডিয়ার জেপি তেওয়ারি বলেন, ১৯৮৪ সালে আসাম রাইফেলসের ৪নম্বর রেজিমেন্টে যোগ দেন রবিকুমার দেববর্মা৷ শ্রীলঙ্কাতে ১৯৮৮ সালের ৩ জুলাই শ্রীলঙ্কায় শহীদ হন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top