News Flash

  • Home
  • Uncategorized
  • সাত দশকে শহুরে জনস্ফীতির নিরিখে ভারতকে টেক্কা দিয়েছে চিন
Image

সাত দশকে শহুরে জনস্ফীতির নিরিখে ভারতকে টেক্কা দিয়েছে চিন

কলকাতা, ১৬ আগস্ট (হি. স.): ‘লহ এ নগর’— কবির আকুতির ভাষা যাই হোক আমজনতা কিন্তু নগরমুখীই। দাও ফিরে সে অরণ্য— মুখে যে যাই বলি, গ্রামে থাকার আগ্রহ নেই আমাদের কারও। 

রাষ্ট্রসঙ্ঘের এক সমীক্ষায় ফুটে উঠেছে এ রকম ছবি। শিল্পায়নের সাথে সাথে বেড়েছে নগরায়ন। এতে দেখা যাচ্ছে, ১৯৮০-র মধ্যেই জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স প্রভৃতি দেশে মাত্রা পেয়েছিল নগরায়ন। চিনের শহুরে জনসংখ্যা চার দশকে বেড়েছে তিন গুন। 

সমীক্ষায় প্রকাশ, ১৯৫০ সালে ব্রিটেন, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ছিল শহুরে জনসংখ্যা— যথাক্রমে ৭৯, ৬৮ ও  ৬৪ শতাংশ। ১৯৮০-তে এই তিন দেশে সংশ্লিষ্ট শতাংশ দাঁড়ায় যথাক্রমে ৭৮, ৭৩ ও  ৭৪ শতাংশ। অর্থাৎ দেখা যাচ্ছে, ওই তিন দশকে ব্রিটেনে শহুরে জনসংখ্যার শতাংশ সামান্য কমেছে। কিন্তু ২০১৯-এ এই তিন দেশে সংশ্লিষ্ট শতাংশ দাঁড়ায় যথাক্রমে ৮৪, ৭৭ ও ৮২ শতাংশ। 

১৯৫০, ১৯৮০ ও ২০১৯-এ জাপানের জনসংখ্যার যথাক্রমে শহুরের শতাংশ ৫৩, ৭৬ ও ৯২ শতাংশ। রাশিয়ার ৪৪, ৭০ ও ৭৫ শতাংশ। ফ্রান্সের ৫৫, ৭৩ ও ৮১ শতাংশ। লাতিন আমেরিকার ব্রাজিলের ক্ষেত্রে ৩৬, ৩৫ ও ৮৭ শতাংশ।

ভারত ও চিনের ক্ষেত্রে এই শতাংশের হার যথাক্রমে ১৭, ২৩ ও ৩৪ শতাংশ এবং ১২, ১৯ ও ৬০ শতাংশ। এই তালিকায় দেখা যাচ্ছে ভারত, ব্রাজিল ও চিনে শহুরে জনসংখ্যা বেড়েছে তুলনামূলক বেশি| গত ৭০ বছরে এই বৃদ্ধির হার যথাক্রমে দ্বিগুন, প্রায় আড়াইগুন ও পাঁচগুন|

শিক্ষাবিদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শঙ্কর সেনের মতে, “মহানগরের অর্থ হল গুচ্ছায়িত মানুষ, বাসস্থল ও পরিবহন ব্যবস্থা- ফল জটিল নাগরিক ইকো-ব্যবস্থা। চ্যালেঞ্জ ও সুযোগ-সুবিধা দুই-ই আছে যার মুখোমুখি হতে হবে সার্বিকভাবে। শহরগুলি হল সৃজন, নব-প্রবর্তন ও অর্থনৈতিক উন্নয়ন এবং কৃষ্টি-বিকাশের কেন্দ্রস্থল, ফলে এখানে সাধারণত: জিডিপি-র ২০-শতাংশ মতন উৎপাদন করা সম্ভব।

অন্যদিকে, ‘সুন্দর জীবন’-এর আশায় অন্য স্থান থেকে (বিশেষত: গ্রামগুলি থেকে) পাড়ি জমানো মানুষের নিম্নমানের শিক্ষা, জীবন-যাত্রা, দারিদ্র্য ও কর্মহীনতা হল দুঃখজনক বাস্তব। আর সারা বিশ্বে  শহরগুলি ‘শোষণ’ করে উৎপন্ন শক্তির প্রায় ৭০-শতাংশ। রক্ষিত উন্নয়নের মডেল সৃষ্টি করতে হলে এখান থেকেই শুরু করতে হবে।“

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top