News Flash

  • Home
  • Uncategorized
  • সেনাবাহিনীর উপর যখন পাথর ছোঁড়া হত, কেন নীরব থাকেন আজাদ, কটাক্ষ রাউতের
Image

সেনাবাহিনীর উপর যখন পাথর ছোঁড়া হত, কেন নীরব থাকেন আজাদ, কটাক্ষ রাউতের

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার জন্য বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদের নিন্দায় মুখর হলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।

বৃহস্পতিবার সঞ্জয় রাউত জানিয়েছেন, এমন ধরণের মন্তব্য একেবারেই করা উচিত নয়। সেনাবাহিনীর উপর যখন পাথর ছোড়া হত তখন কেন নিশ্চুপ ছিলেন গুলাম নবি আজাদ। যদি আজাদ বলে থাকেন যে টাকা সব কিছু কিনতে তবে কি এই কথা কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভুবনেশ্বর কালিটা বিরুদ্ধেও প্রযোজ্য নয় কি? 

উল্লেখ করা যেতে পারে বুধবার জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে রাস্তায় নেমে স্থানীয় কাশ্মীরিদের সঙ্গে আলাপচারিতা এমনকি কাশ্মীরের বিশেষ চা কাবাও খান তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই নিন্দায় সরব হন গুলাম নবি আজাদ। তিনি বলেন পয়সা দিয়ে আপনি যে কাউকে কিনতে পারেন। 

গুলাম নবি আজাদের এমন মন্তব্যের বিরুদ্ধে নিন্দায় মুখর হন রাম মাধব, সম্বিত পাত্র, শাহনাওয়াজ হুসেন, অমিত মালব্য। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top