News Flash

  • Home
  • Uncategorized
  • জগনমোহনের সঙ্গে বৈঠক করলেন উপ-রাষ্ট্রপতি
Image

জগনমোহনের সঙ্গে বৈঠক করলেন উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.) : রাজধানী দিল্লিতে এসে বুধবার উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সাক্ষাৎ করলেন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। দুইজনের মধ্যে বৈঠক সৌজন্য সাক্ষাৎ বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে। পরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার কথা তাঁর। 

মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের একাধিক দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজ্যের অভ্যন্তরে যে বঞ্চনা এতদিন ধরে হয়ে আসছিল, তা খর্ব করার প্রচেষ্টা ওয়াইএসআর কংগ্রেস সরকার করেছে বলে প্রধানমন্ত্রীকে অবগত করান জগনমোহন রেড্ডি। প্রধানমন্ত্রীকে তিনি দাবি করেন অন্ধ্রপ্রদেশের ঋণ ২০১৪-১৫ সালে যেখানে ৯৭ হাজার কোটি টাকা ছিল ২০১৮-১৯ সাল থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ২.৫৮ লক্ষ কোটি  টাকা। রাজ্যের পিছিয়ে পড়া জেলারগুলির জন্য ২৩,৩০০ কোটি টাকা সাহায্যের দাবি করেন জগনমোহন। প্রধানমন্ত্রীকে ভগবান বালাজির মূর্তি এবং শাল উপহার হিসেবে দেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিনও উপ-রাষ্ট্রপতিকে ভগবান বালাজির  মূর্তি এবং শাল উপহার নিবেদন করেন মুখ্যমন্ত্রী।

 
উল্লেখ করা যেতে পারে অন্ধ্রপ্রদেশের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ১৭৫টি আসনের মধ্যে ১৫১ আসনে জয়লাভ করে ওয়াইএসআর কংগ্রেস। অন্যদিকে তেলেগু দেশম পার্টির ঝুলিতে যায় মাত্র ২৩টি আসন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top