News Flash

  • Home
  • Uncategorized
  • খারাপ আলোর কারণে নির্দিষ্ট সময়ের আগেই খেলা বন্ধ, ক্রিচে স্মিথ ও ট্রেভিস
Image

খারাপ আলোর কারণে নির্দিষ্ট সময়ের আগেই খেলা বন্ধ, ক্রিচে স্মিথ ও ট্রেভিস

বার্মিংহ্যাম, ৪ আগস্ট (হি.স.) : অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয়দিনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৩৪ রানে এগিয়ে থেকে খেলা শেষ করল অস্ট্রেলিয়া। ক্রিজে দুই অপরাজিত ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড। খারাপ আলোর কারণে অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয়দিনের খেলা বন্ধ হল নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগেই। হাতে ৭ উইকেট। ৯০ রানে এগিয়ে থেকে ওয়ার্নারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এদিন প্রথম আঘাত হানেন স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে ২ রানের পর দ্বিতীয় ইনিংসে বাঁ-হাতি ওপেনার প্যাভিলিয়নে ফিরলেন মাত্র ৮ রানে। বেশিক্ষণ স্থায়ী হল না আরেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের ইনিংসও। ৭ রানে মৈইন আলির শিকার হলেন তিনি।

এরপর উসমান খোয়াজা ও স্টিভ স্মিথের ব্যাটে ধীরে ধীরে ইংল্যান্ডের রান ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু জুটিতে ৪৮ রান ওঠার পর ব্যক্তিগত ৪০ রানে স্টোকসের বলে উইকেটের পিছনে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন খোয়াজা। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ৪০ রান করে ফেরেন তিনি।
এরপর ট্রেভিস হেডকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষের রান ছাপিয়ে দ্বিতীয় ইনিংসে লিড এনে দেন স্টিভ স্মিথ। হেডের সঙ্গে স্মিথের অবিভক্ত জুটিতে ৪৯ রান ওঠার পর মন্দ আলোর কারণে এদিনের মত খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়ারদ্বয়। প্রথম ইনিংসে শতরানের দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরানের দোরগোড়ায় স্যান্ডপেপার গেট কান্ডের অন্যতম নায়ক তথা প্রাক্তন অজি দলনায়ক স্মিথ। ৪৬ রানে স্মিথের পাশাপাশি ২১ রানে ক্রিজে অপরাজিত টেভিস হেড। তৃতীয়দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেট হারিয়ে ১২৪। 


এর আগে তৃতীয়দিন নবম উইকেটে ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডের জুটি প্রথম ইনিংসে লিড অনেকটাই বাড়িয়ে নিয়ে যায় ইংল্যান্ডের জন্য। ৩০০ রানে ৮ উইকেট খোয়ানোর পর নবম উইকেটে এই জুটির ৬৫ রানের মূল্যবান অবদান ইংল্যান্ডের লিড নিয়ে যায় প্রায় তিন অঙ্কের কাছাকাছি। ৯৫ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ওকস। পাশাপাশি ৬৭ বল মোকাবিলা করে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ব্রড। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top