News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী নৈশবাস আহত ছয়
Image

দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী নৈশবাস আহত ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে আগরতলা থেকে গুয়াহাটিগামী একটি যাত্রীবাহী নৈশবাস৷ ঘটনা মঙ্গলবার বিকেলের দিকে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার দেওছড়া এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে৷


জানা গেছে, আজ দুপুরে এমএল ০৫ ১১২০ নম্বরের নেটওয়ার্ক পরিষেবার নৈশবাসটি রাজধানী আগরতলার চন্দ্রপুরে অবস্থিত আইএসবিটি থেকে কয়েকজন যাত্রী নিয়ে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হয়৷ বাসটি উত্তর জেলার পানিসাগর মহকুমার দেওছড়া এলাকায় পৌঁছার খানিক আগে বেলা প্রায় তিনটে নাগাদ টিলাবাজার নামক এক জায়গায় ৮ নম্বর জাতীয় সড়ক থেকে উল্টে রাস্তার পাশে পড়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি দুরন্ত মটর বাইককে বাঁচাতে গিয়ে বাঁক নিয়েছিলেন চালক৷ কিন্তু রাস্তার পাশে মাটি নরম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পড়ে৷


খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান অগ্ণিনির্বাপক বাহিনীর জওয়ান এবং পানিসাগর থানার পুলিশের লোকজন৷ তাঁরা আহতদের উদ্ধার করে পানিসাগর হাসপাতালে নিয়ে যান৷ ঘটনার সময় বাসে মাত্র আটজন যাত্রী ছিলেন৷ দুর্ঘটনায় ছয় যাত্রী চোট পেয়েছেন৷ আহতদের সুবোধ নাথ (৪৪), তরুণজয় রিয়াং (১৮), খইতিং রিয়াং (২২), জ্যোতিরাম রিয়াং (২৫), অজরাম রিয়াং (২৩) এবং তজব রিয়াং (২২) বলে শনাক্ত করা হয়েছে৷ এর মধ্যে সুবোধ নাথের অবস্থা গুরুতর বলে তাঁকে ধর্মনগরের হাসপাতালে পাঠিয়ে অন্যদের প্রথামিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে৷ পুলিশের জনৈক আধিকারিক বলেন, রাস্তাটি সমতল এলাকায় হওয়ায় তেমন কোনও ক্ষতি হয়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top