News Flash

  • Home
  • Uncategorized
  • রোগ সারাই না হওয়ায় কবিরাজকে তুলে নিয়ে গণপ্রহার কল্যাণপুরে
Image

রোগ সারাই না হওয়ায় কবিরাজকে তুলে নিয়ে গণপ্রহার কল্যাণপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের যুগে ওঝা, বৈদ্য, কবিরাজদের দিন ফুরিয়ে গেছে৷ কিন্তু এখনও গ্রামে গঞ্জে একাংশ মানুষ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে ওঝা, বৈদ্য কবিরাজের দ্বারস্থ হচ্ছেন৷ কিন্তু রোগব্যাধি দূর না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই নানা স্থানে নানা অঘটন ঘটে চলেছে৷ অনেক ক্ষেত্রে আইন হাতে তুলে নিয়ে ওঝা বৈদ্য কবিরাজ কিংবা ডাইনি আখ্যায়িত করে বেদম প্রহার এমনকি অনেক ক্ষেত্রে জীবনহানির মতো ঘটনাও সংগঠিত করা হচ্ছে৷ এধরনেরই এক ঘটনার সাক্ষি রইলো খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের সত্যগুরু পাড়া৷


ওই এলাকার বাবুল গৌর নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই কবিরাজ হিসেবে এলাকায় পরিচিত৷ আবার অনেকে তাকে ওঝা, বৈদ্য বলেও মনে করেন৷ সেই সুবাদে নানা কারণে মানুষ তার কাছে যান৷ কিন্তু সুফল কতটুকু মিলে তানিয়ে সন্দেহ রয়েই গেছে৷ এরই ফলশ্রুতিতে বাবুল গৌরকে সোমবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গণপ্রহারে গুরুতরভাবে জখম করেন কিছু লোকজন৷ শুধু তাই নয়, তার মাথার চুল সেঁটে দিয়ে এলাকা প্রদর্শনও করা হয়েছে৷ তারপর অসহায় কবিরাজ বাবুল গৌর কোনক্রমে বাড়িতে ফিরে এলে ওইসব উত্তেজিত লোকজনরা পুনরায় বাড়িতে এসে মারধর করে৷ তাতে গুরুতরভাবে জখম হয় বাবুল গৌর৷


ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ তার বাড়িতে ছুটে যায়৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বাবুল গৌরকে উদ্ধার করে কল্যাণপুর থানায় নিয়ে আসে পুলিশ৷ তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটায় কল্যাণপুর হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এ ব্যাপারে আক্রান্ত বাবুল গৌরের পুত্র বিশ্বজিত গৌর কল্যাণপুর থানায় অভিযুক্ত কয়েকজনের নামধান উল্লেখ করে মামলা দায়ের করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন একাংশ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটে চলেছে৷ গ্রাম ত্রিপুরার একাংশ মানুষজনদের মধ্যে অশিক্ষা কু-শিক্ষা ও কুসংস্কার এইসব বেআইনি কাজকর্মে উৎসাহ যোগাচ্ছে৷ এজন্য প্রয়োজন মানুষের মধ্যে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরি করা৷ ওঝা বৈদ্যদের কাছে না গিয়ে হাসপাতালে কিংবা চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য আসার মানসিকতায় তাদেরকে তৈরি করতে হবে৷ অন্যথায় বিজ্ঞান ও চিকিৎসার গতি যতই উন্নত হোক না কেন তাদেরকে কুসংস্কারমুক্ত করা যাবে না৷ এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবীদের এগিয়ে আসা জরুরি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top