News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গিদের আর্থিক মদত কাণ্ডে বারামুল্লার চার জায়গায় তল্লাশি অভিযান এনআইএ-র
Image

জঙ্গিদের আর্থিক মদত কাণ্ডে বারামুল্লার চার জায়গায় তল্লাশি অভিযান এনআইএ-র

বারামুল্লা, ২৮ জুলাই (হি.স.) :  জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার অভিযোগ পেয়ে উত্তর কাশ্মীরের বারামুল্লার চার জায়গায় রবিবার সকালে তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ।
সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এবং শ্রীনগরের সাতটি জায়গায় তল্লাশি চালিয়েছিল এনআইএ। সেবার যে সব ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল তাদের বিরুদ্ধে জঙ্গিদের অর্থ সাহায্য করার অভিযোগ ছিল।

এদিন উপত্যকায় মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনী জওয়ানদের নিয়ে এবং রাজ্য পুলিশের সহায়তায় তারিক আহমেদ, বিলাল ভাট, আসিফ আহমেদ লোন এবং তনবীর আহমেদ নামে চার ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় এনআইএ। ওই চার ব্যবসায়ীর বাড়ির আসেপাশে সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়। এই চার ব্যবসায়ী সীমান্তপার ব্যবসার সঙ্গে জড়িত। ২৩ জুলাই এনআইএ পুলওয়ামার আজগোজা এলাকার তনবীর আহমেদ ওয়ানির বাড়িতে  তল্লাশি অভিযান চালায় সীমান্তপার ব্যবসায়ী সমিতির সভাপতি এই তনবীর আহমেদ। এছাড়া ওইদিন শ্রীনগরের সাফাকাদাল, বাইমিনা এবং পারিমপোরার ফল বিক্রির বাজারে তল্লাশি চালানো হয়।

 
সন্ত্রাসবাদীদের আর্থিক দমত দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর শ্রীনগর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন গত ৮ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়। এই ব্যবসায়িক লেনদেন থেকে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর থেকে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয় প্রশাসন। অন্যদিকে শ্রীনগর থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে বাস চলাচল করত ৮ মার্চ থেকে তাও বন্ধ রয়েছে। 


উল্লেখ করা যেতে পারে এখনও পর্যন্ত জঙ্গিদের আর্থিক সাহায্য করার জন্য এনআইএ এবং ইডি প্রায় ২৪ জন বিচ্ছিন্নতাবাদী নেতা এবং ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top